শিরোনাম
নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২ মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

১৯ মামলার আসামি কালিগঞ্জের ডাকাত সর্দার বাবু’র ভয়ঙ্কর থাবায় নিঃস্ব এক হিন্দু পরিবার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার :


চেতনানাশক স্প্রে করে চুরি, ডাকাতি, লুটপাটসহ নানা অপরাধের কারিগর সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের জবেদ আলী মিস্ত্রীর ছেলে আবুল খায়ের মিস্ত্রী ওরফে স্প্রে বাবু (৩৩)। তার নামে সাতক্ষীরা সদর, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা ও  আশাশুনি থানা, মাগুরার শ্রীপুর ও শালিখা থানা, খুলনার বটিয়াঘাটা এবং বাগেরহাট থানায় রয়েছে অন্তত: ১৯ মামলা। এ সব মামলার মধ্যে ৬ মামলায় পুলিশ আবুল খায়ের বাব’র বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছেন, রয়েছে গ্রেফতারী পরোয়ানা। বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করতে করতে বাবু এলাকায় এখন এক মুর্তিমান আতংক। সম্প্রতি বহুলালোচিত আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবু অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও লুটপাটের পাশাপাশি হত্যার হুমকি দিয়ে লিখে নিয়েছেন এক হিন্দু বৃদ্ধ দম্পতির প্রায় সাড়ে ৯ বিঘা জমি। এরপরও থেমে নেই সে, দখলে নেয়ার চেষ্টা করছে ওই নিরীহ পরিবারের শেষ সম্বল ২৬ শতক জমিসহ দ্বিতল বাসভবন। ডাকাত বাহিনীর সর্দার দুর্ধর্ষ আবুল খায়ের বাবুর বিরুদ্ধে বসতবাড়ি ও জমি দখলের প্রতিকার এবং তার কবল থেকে পরিত্রাণ চেয়ে গত ৭ সেপ্টেম্বর সকালে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাসানকাটি গ্রামের মৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৫৫)।


লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বৃদ্ধ কাকা অহেন্দ্র বিশ্বাস (৬৫)ও কাকি মেনুকা রানী বিশ্বাস (৫৭) এর বাড়িতে প্রায় তিনবছর পূর্বে গভীর রাতে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকা লুট করে নেয় দুর্ধর্ষ ডাকাত সর্দার আবুল খায়ের বাবু ও তার বাহিনী। এ সময় হত্যার হুমকি দিয়ে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং অব্যাহত হুমকির মুখে কৌশলে অহেন্দ্র বিশ্বাস, তার স্ত্রী মেনুকা রানী বিশ্বাস ও রনজিৎ বিশ্বাস এর নামে থাকা ৩ একর ১৬শতক জমি লিখে নেয়। তিনি আরও বলেন, সব জমি লিখে নেয়ার পরও থেকে থাকেনি ডাকাত সর্দার বাবু। এরপর তার নজর পড়ে কাকী মেনুকা রানী বিশ্বাসের নামে থাকা ২৬শতক জমিসহ দুইতলা বাড়ির দিকে। একপর্যায়ে ডাকাত বাহিনী নিয়ে বসতভিটা ও বাড়ি দখলে নেয়ার জন্য গত ২৮-০৭-২০২৫ তারিখ দুপুর ২ টার দিকে জোরপূর্বক বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে বের করে দেয় আবুল খায়ের বাবু। বেশ কিছুদিন বাইরে মানবেতর জীবনযাপন করার পর ১৯ মামলার আসামি ডাকাত সর্দার আবুল খায়ের বাবুকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠালে কাকা ও কাকী বর্তমানে বাড়িতে বসবাস করতে পারছেন। তবে আবুল খায়ের বাবু জামিন পেয়ে বাইরে এসে অহেন্দ্র বিশ্বাসের পরিবারকে হত্যা করবে বলে বাহিনীর সদস্যদের দিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে নিতাই বিশ্বাস। এমতাবস্থায় বৃদ্ধ কাকা, কাকী ও ভাতিজার জমি জোরপূর্বক লিখে নেয়ার প্রতিকার, শেষ সম্বল বাসস্থান রক্ষা এবং দুর্ধর্ষ ডাকাত ও ভূমিদস্যু আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবুর হাত থেকে পরিবারের সদস্যরা যাতে পরিত্রাণ পায় সেব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।


আরও খবর




নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু,আহত ২

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস