
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
আগামী ৫০ বছরের মধ্যে আ.লীগ আর কোন আওয়াজ তুলতে পারবেনা বলে মন্তব্য করেছেন
বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন,অন্তবর্তীকালীন সরকারের সময়েও
গার্মেন্টস ব্যবসায়ীদের অবস্থা ভালো যাচ্ছে না। অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে।
তিনি আরো বলেন,ধানের শীর্ষকে নির্বাচিত করলে আমাদের দেশ আবার আগের অবস্থানে ফিরে যাবে। আমাদের যে পরিকল্পনা আমাদের যে পলিসি এবং সরকার কিভাবে চলবে, ব্যবসায়ীরা কিভাবে চলবে,ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে চলবে,গার্মেন্টস কিভাবে চলবে এবং বড় ইন্ডাস্ট্রি কিভাবে হবে, বৈদেশিক মুদ্রা কিভাবে এদেশে আসবে সকল পলিসি পরিকল্পনা আমাদের করা রয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় গাজীপুরের কোনাবাড়ী নছের মার্কেট খোলাপাড়া
এলাকায় গাজীপুরস্থ জামালপুর বাসীর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান, গাজীপুর-২
আসনের সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম
রনি। একই মঞ্চে তিনজন সংসদ সদস্য প্রার্থীকে পেয়ে নেতা কর্মীরাও ছিলেন অনেক উচ্ছ্বাসিত।
বিশেষ অথিতীর বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ও গাজীপুর ২ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জরুল করিম রনি বলেন,দেশকে ও নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। একটি দল যারা একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছিল এখনো বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।
তারা জান্নাতের টিকিট বিক্রি করছে।
এখন আবার শুনতেছি,নতুন হাদিসও তারা বানাইতেছে। মানুষ মারা গেলে কবরে শাওয়াল জবাব হয়,তিনটা প্রশ্ন করে। ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবে,তোমার রব কে? তোমার দ্বীন কি? এবং তুমার রাসূল কে নবী কে? কিন্তু তারা এখন আরেকটি বানাইছে মান মারকুকা,কোন মার্কায় ভোট দিছিলেন।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা
বিএনপির সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি,সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,
৩ নং পার রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ সেলিম মিয়া জে কে, ৩ নং পার রামপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি,মোঃ শরিফ উদ্দিন আকন্দ,অর্থবিষয়ক সম্পাদক মোঃ আজাদ আকন্দ।




























