
মাহামুদুল হাছান মেহেদী
দেশের বাজারে কৃষিপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দাম কমানোর জন্য স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী কাল থেকে খুলনা রেলস্টেশন থেকে ঢাকা তেজগাঁও রেলস্টেশনে একটি কৃষি পণ্য বোঝাই স্পেশাল ট্রেন আসবে। সপ্তাহে ছয়দিন কৃষি পণ্য নিয়ে ঢাকা তেজগাঁও রেল স্টেশন ছয়টি ট্রেন আসবে খুলন,পঞ্চগড়, রহনপুর রেল স্টেশন থেকে। নিয়মিত কৃষিপণ্য ঢাকায় আনা হলে রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে করে কৃষি পণ্যের দাম কমবে বলে মনে করছেন ভোক্তারা।





























