
মোঃ ইব্রাহিম হোসেন
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না, আমি পুলিশ কে বলবো আরো এক্টিভ হতে, এবং খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে এবং অনলাইনেও পুলিশের সাথে জন-সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ।
বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় আরো বলেন, সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে । এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছেন । কৃষি জমি রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কৃষি জমি সুরক্ষা আইন করে তা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার । এছাড়াও ইটভাটা গুলোর কারণে ফসলি জমির টপ সয়েল গুলো নষ্ট হয়ে যাচ্ছে ও পরিবেশ নষ্ট হচ্ছে যেকারনে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি । তাই এগুলো নিয়ন্ত্রণ করতে যাচ্ছে বর্তমান সরকার । এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা মোঃ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।





























