
সাদিয়াত হোসেন: (কালিহাতী)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত।
সোমবার (২৪ জুন) বিকেল তিনটায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান বিভাগীর কমিশনার মো. সাবিরুল ইসলাম।
নবনির্বাচিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএএম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী), ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি শপথ গ্রহন করেন।
শপথ বাক্য পাঠ শেষে ফুলের তোরা উপহার ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিভাগীর কমিশনার মো. সাবিরুল ইসলাম।
গত ২১ মে দ্বিতীয় ধাপে কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে এই তিনজন বিজয়ী হন।





























