
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
ঈদে নিজেদের পছন্দ মত নতুন কাপড় পেল পথশিশুরা। নিজেদের পছন্দ অনুযায়ী ঈদে নতুন কাপড় পেয়ে সবার চোখেমুখে আনন্দের হাসি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাব এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দোকান থেকে নিজের পছন্দ মত ঈদের নতুন কাপড় হাতে পেয়ে প্রায় অর্ধশতাধিক পথশিশুর মধ্যে এমন আনন্দের বহি: প্রকাশ ঘটে।
আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী ভুঁইয়া জানান, প্রতি বছরের মত এবারও আখাউড়া প্রেসক্লাব-সুবিধা-বঞ্চিত অর্ধশত পথশিশুকে ঈদের নতুন কাপড় কিনে দিয়েছে। দোকান থেকে পছন্দ করে কাপড় নিয়েছে শিশুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জুটন বনিক, স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, প্রিন্ট ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জুনাইদ হোসেন পলক, রিপোর্টার্স ইউনিটিন সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল প্রমুখ।




























