শিরোনাম
মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা, দুই আসামি রিমান্ডে ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

আ.লীগ নেতারা ফেল করেছেন, অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা আন্দোলনকে ঘিরে রংপুরে নারকীয় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর তিনি এসে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি রংপুর জেলা, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দলের নেতাকর্মীদের ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।


নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা ফেল (ব্যর্থ) করেছেন। ওরা এসে অফিসে হামলা করলো, আগুন ধরিয়ে দিল আর আপনারা পকেটে হাত দিয়ে চেয়ে চেয়ে দেখলেন। এ অবস্থা চলতে থাকলে ওরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে মেরে ফেলবে। এখনই সাবধান হয়ে যান। দলের মধ্যে দুর্বলতাগুলো দূর করেন।’


সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বার বার বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন রংপুর সিটি মেয়র জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে মন্ত্রী এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কষ্ট হয়, আপনাদের পার্টি অফিস যখন ভাঙচুর করলো, তখন আপনারা নাই। অথচ পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওতে দেখা গেলো মাত্র কয়েকজন এইরকম ঘটনা ঘটিয়েছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হব। কেননা আমরা বীরের জাতি। আওয়ামী লীগের নেতৃত্বে খালি হাতে আমরা শুধু জয় বাংলা স্লোগান দিয়ে দেশকে স্বাধীন করেছি।’


রংপুরে আওয়ামী লীগের করুণ দশার কথার সূচনা করেন রংপুর-৪ আসনের এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে প্রথমে বক্তব্য দিতে আসেন রংপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি নাসিমা জামান ববি। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরও আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা নেতাকর্মীদের খুঁজে বের করতে হচ্ছে। রংপুরে আমাদের দলের সাংগঠনিক ব্যর্থতা আর দুর্বলতা খুঁজে বের করা দরকার।’


তিনি রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির মহানগর সভাপতি, দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার নাম উল্লেখ করে অভিযোগ করেন, ‘কোটাবিরোধী আন্দোলনের নামে অরাজকতার সময় জাতীয় পার্টির অনেক নেতাকর্মীকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে। এ জন্য সিটি মেয়রকে জবাবদিহি করতে হবে। ওই সময় অনেক ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের এক লাইনে দেখলাম। আইনের হাত কিন্তু অনেক লম্বা। তবে এটা সত্যি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।’


রংপুর-৪ আসনের এমপি টিপু মুনশি বক্তব্য দিতে এসেই রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধুয়ে দিলেন। তিনি বলেন, ‘রংপুরে আওয়ামী লীগ কেন এত দুর্বল হয়ে গেলো? কেন আমাদের রক্ষা করতে পুলিশের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আমরা কেন নিজেদের শক্তি অর্জন করতে ব্যর্থ হয়ে পুলিশের ওপর ভরসা করলাম। আমাদের অবস্থা এতটাই করুণ কেন হলো? ভিডিওতে দেখলাম ১০/১২ যুবক জেলা আওয়ামী লীগ অফিসে হামলা করে ভাঙচুর করে আসবাবপত্র ভেঙে ফেলে আগুন ধরিয়ে দিলো। কেন আমরা তাদের প্রতিরোধ করতে পারলাম না। আমার মনে হয় রংপুরের এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই। রংপুরে প্রথম শহীদ রনি রহমানসহ আমরা যুদ্ধ করেছি।’


রংপুর সিটি মেয়র মোস্তফাকে দায়ী করে বক্তব্য দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাউকে হ্যারাস (হয়রানি) করতে চাই না।’


তিনি বলেন, ‘এবার আমাদের দলের যে চেহারা দেখলাম, এ ধাক্কা যেন শেষ ধাক্কা হয়। দলকে শক্তিশালী করা দরকার। ২০টা মানুষ আমাদের পার্টি অফিস হামলা করে জ্বালিয়ে দিলো। আয়নায় নিজেদের চেহারা দেখা দরকার। আমার নিশ্চয় এ প্রতিকূলতা অতিক্রম করতে পারবো।’


টিপু মুনশি বক্তব্য দেওয়ার সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মুখ লুকাতে দেখা গেছে। এ সময় হলে উপস্থিত অনেক নেতাকর্মী হাত তালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীরা বার বার সিটি মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তখন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, ‘এবার যারাই আন্দোলনের নামে অরাজকতা করেছে, সহযোগিতা করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে।’


তার এই বক্তব্যের পরও আবারও ২/৪ জন নেতা কথা বলার চেষ্টা করলে তিনি বলেন, ‘রংপুরে মহানগর জেলা আওয়ামী লীগের অফিসে হামলা হলো আগুন ধরিয়ে দেওয়া হলো আপনারা কী করেছেন? আপনারা ফেল করেছেন। ১০/১২ জন মিলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিলো, তাণ্ডব চালালো আপনারা কেন প্রতিরোধ করতে পারলেন না?’


এ সময় কয়েকজন নেতা দাঁড়িয়ে বলতে থাকেন রংপুর মহানগর আর জেলা আহ্বায়ক কমিটি ভেঙে দেন- এরা ব্যর্থ এদের নেতারা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এসব দেখবেন’। এরপরও অনেকেই মন্ত্রী বক্তব্য দেওয়ার সময় বিভিন্ন কথা বার্তা বলে বাধার সৃষ্টি করছিলেন।


এ সময় তিনি বলেন, ‘আপনাদের কাজ আপনারা করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি ঠিক করবেন ভবিষ্যতে রংপুরের রাজনীতি কীভাবে করতে হবে। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। যার বিরুদ্ধে বলছেন, তখন কি কোমরে হাত রেখে বসে ছিলেন? আসলে আপনারা ফেল করেছেন।’


মন্ত্রী বলেন, ‘রংপুরসহ সারা দেশে যারা নারকীয় তাণ্ডব চালিয়েছে, সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’


মন্ত্রীর বক্তৃতার সময় বিভিন্নভাবে নেতাকর্মীরা কথা বলায় ক্ষুব্ধ হয়েছেন। ফলে সভা চলাকালে এবং সভার পরে যাওয়ার সময় কোনও নেতার সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়নি।


সভায় রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সাবেক সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির আহ্বায়ক ছায়েদুল হক বকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরও খবর




পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

বিনামূল্যে বীজ ও সার পেলেন ক্ষুদ্র কৃষকরা

লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক

নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত