
পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদী সংগঠন গ্রীণ সেভারর্স-এর যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) "শব্দদূষণ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিক" বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ।
কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রীণ সেভারর্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) আহসান রনি।
কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে শব্দদূষণ ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, করণীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়।
এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই কর্মসূচি পরিবেশ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



































