শিরোনাম
রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

আমতলীতে বিএডিসির বীজে সিন্ডেকেট,৬৭০ টাকার বীজ ধান ৭’শ ৫০ টাকা বিক্রি!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩০ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ৩০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী  (বরগুনা) প্রতিনিধি 

আমতলী উপজেলায় আমনের সরকারী বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন)  বিআর-৪৯ ও বিআর-২৩ ধানের বীজ উত্তর সোনাখালী গ্রামের মধু প্যাদা নামের এক ডিলার সিন্ডিকেট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে তিনি নিয়ননীতি উপেক্ষা করে মধু প্যাদা বরিশাল ফরিদ মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে বীজ এনে তার গোডাউনে মজুদ করে কৃত্রিম সংঙ্কট তৈরি করেছেন। ওই বীজ তিনি আমতলী, তালতলী, রাঙ্গাবালি ও কলাপাড়া উপজেলার বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে বিক্রি করছেন। আরো অভিযোগ রয়েছে, গত বছর ডিলার মধু প্যাদার ক্রয়কৃত বীজে ধান হয়নি। এ নিয়ে কৃষকরা আমতলী উপজেলার গুলিশাখালী ও তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে মানববন্ধন করেছেন। এ বছরও তিনি একইভাবে বীজ ক্রয় করছেন। দ্রæত মধু প্যাদার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন কৃষকরা। 

উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের বিএডিসি ডিলার হুমায়ুন ঢালী বলেন, মধু প্যাদা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএডিসির অনুমোদন ছাড়া ধান সংগ্রহ করছে। ওই ধান তিনি আমতলী, তালতলী, রাঙ্গাবালি ও কলাপাড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন। তিনি আরো বলেন, মধু প্যাদার সংগ্রহ করা ধান মুদি মনোহরী, কসমেটিক্স, গার্মেন্টেস’র দোকানেও যাওয়া যায়। ওই বীজ দোকানে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। প্রশাসন তদন্ত করলেই বেড়িয়ে আসবে তার অনিয়মের চিত্র। তার বিরুদ্ধে বরিশাল বিএডিসি অফিসের ডিডির কাছে অভিযোগ দিয়েছি কিন্তু কোন ব্যবস্থা নেয়নি তিনি। তিনি আরো বলেন, আমরা ডিলার হয়ে ধান লোকসানে বিক্রি করি কিন্তু মধু প্যাদার বীজ দোকানে অতিরিক্ত দামে বিক্রি করছে। 

জানাগেছে, আমতলী উপজেলায় এ বছর আমন চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর জমি। ওই জমির আবাদের জন্য বীজ ধান প্রয়োজন ৫’শ ৮০ মেট্রিক টন। এর মধ্যে ৯৫% কৃষক ফলন ভালো হওয়ায় বিআর-৪৯, বিআর -২৩ জাতের বীজ ধানের চাষাবাদ করে থাকেন। পটুয়াখালী বিএডিসি কর্তৃপক্ষ এ বছর আমতলী উপজেলায় ৫৫ মেট্রিক টন আমনের বীজ ধান সরবরাহ করেছেন। যা প্রয়োজনের তুলনায় নগন্য। এতে বীজ সংকটে পরেছে উপজেলার কৃষকরা। 

সোমবার উপজেলার ডিলার ও বীজের দোকানে বিআর - ৪৯ ও বিআর-২৩ জাতের ধানের বীজ পাওয়া যাচ্ছে না। বীজ না পেয়ে দিশেহারা হয়ে পরেছে তারা (কৃষকরা)। কিছু ধান পাওয়া গেলেও তা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। বিআর-৪৯ ও বিআর-২৩ ধানের বীজ ৬৭০ টাকার বীজ ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

অভিযোগ রয়েছে ডিলার মোঃ মধু প্যাদা  মেসার্স রেজবি এন্টার প্রাইজ ও মেসার্স সোনালী বীজ ভান্ডার নামের দুইটি প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন এলাকা থেকে অনুমোদন ছাড়া বিএডিসির বীজ ক্রয় করে অতিরিক্ত দামে বিক্রি করছেন। আরো অভিযোগ রয়েছে মধু প্যাদা গত ২৫ দিনে ৬০ মেট্রিকটন বিএডিসির বীজ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বরিশাল ফরিদ মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করে আমতলী উপজেলার মহিষকাটা বাজারের তার তিনটি গোডাউনে মজুদ করেছেন। ওই বীজ তিনি কৃত্রিম সংঙ্কট তৈরি করে বেশী দামে আমতলী, তালতলী, রাঙ্গাবালি ও কলাপাড়া উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করছেন বলে জানান কৃষক নজরুল ইসলাম। 

রায়বালা গ্রামের জুয়েল হাওলাদার বলেন, ১০ কেজির বিআর-২৩ ধানের একটি বস্তা দোকান থেকে ৭৫০ টাকায় ক্রয় করেছি। 

কাউনিয়া গ্রামের নজরুল ইসলাম বলেন, মহিউদ্দিনের দোকানে বিআর-২৩ জাতের ধান বীজ ক্রয় করতে গিয়েছিলাম কিন্তু বীজ পাইনি। তিনি আরো বলেন, শহরের বেশ কয়েকটি দোকানে ঘুরেও বীজ ক্রয় করতে পারিনি।     

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আফজাল হোসেন শরীফ বলেন, ১০ কেজি বিআর-৪৯ ধানের বীজ আমতলী থেকে ৭’শ ৫০ টাকায় ক্রয় করেছি।

মেসার্স রেজবি এন্টার প্রাইজের মালিক মোঃ মধু প্যাদা অতিরিক্ত দামে বিক্রির কথা অস্বীকার করে বলেন, আমি সরকারীভাবে দুইটি লাইসেন্সে ৪ মেট্রিকটন বীজ পেয়েছি। এছাড়াও বীজের চাহিদা থাকায় বরিশাল জননী টেডার্সের মালিক ফরিদ মিয়ার কাছ থেকে গত ২৫ দিনে ৬০ মেট্রিকটন বিএডিসির বিআর-৪৯ ও বিআর-২৩ জাতের ধানের  বীজ ক্রয় করেছি। ওই ধান বিভিন্ন এলাকায় বিক্রি করছি। আপনী বিএডিসির অনুমোদন ছাড়া একজন ব্যক্তির কাছ থেকে এতো বীজ কিভাবে ক্রয় করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএডিসির সকল কর্মকর্তা আমার বীজ ক্রয়ের বিষয়টি জানেন। তাদের জানিয়েই আমি বীজ ক্রয় করেছি।

বরিশাল জননী টেডার্সের মালিক ফরিদ মিয়া বলেন, আমতলীর মধু প্যাদার কাছে বিএডিসির অনেক বীজ বিক্রি করেছি। তবে তার কাছে এতো বীজ কিভাবে বিক্রি করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ব্যবসায়ী স্বার্থে সকল কথা বলা যাবে না। 

আমতলী উপজেলা কৃষি অফিসার রাসেল মিয়া  বলেন, আমনের বীজতলার শেষ মুহুর্তে কেউ যদি বেশী দামে বীজ বিক্রি করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, অতিরিক্ত দামে বীজ বিক্রির অভিযোগে একজনের ডিলারশীপ বাতিল করা হয়েছে। কোন ডিলার বিএডিসির বীজ অন্য ডিলার থেকে ক্রয় করতে পারবে না।

বরিশাল বিএডিসির উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করে বলেন, মধু প্যাদাসহ সকল ডিলার বাহির থেকে বীজ ক্রয় করলে আপনাদের সমস্যা কোথায়?  আপনারা এতো বাড়াবাড়ি করেন কেন? আমি আপনাদের বিরুদ্ধে জেলা প্রশাসককে জানাচ্ছি। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, বিএডিসির বীজের কৃত্রিম সংঙ্কট তৈরি করে কোন ডিলার বেশী দামে বীজ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর




রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ