
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফাল বাড়িয়া খাল থেকে ভাসমান অবস্থায় প্রতিবন্ধি রিফাত (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ৮ জুন দুপুর ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিফাত পশ্চিম সোনাখালী গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে তাফাল বাড়িয়া খালে স্থানীয় লোকজন রিফাতের মরদেহটি ভাসতে দেখেন। পরে স্থানীয়রা খাল থেকে মরদেহটি উদ্ধার করে। রিফাতের পরিবারকে খবর দেয়। প্রতিবন্ধী রিফাত আগে থেকেই মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গত শনিবার পরিবারের অজান্তে খালে মাছ ধরতে গিয়ে খালে পরে তার মৃত্যু হয়েছে বলে জানায় পরিবারের সদস্য।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন, রিফাতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নতন্ত্র ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





























