শিরোনাম
নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল: মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

আন্দোলনের সাফল্য-ব্যর্থতা খুঁজতে আবারও তৎপর বিএনপি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংগঠনিক সাফল্য-ব্যর্থতা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায় থেকে আবারও পুরো বিষয়টিকে ‘রিভিউ’-এ এনে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করার পক্ষে মত দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে বিএনপির অন্যতম একজন শীর্ষনেতা যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে কিংবা জনভিত্তিক ইস্যুতে ছোটখাটো কর্মসূচিও দেবে দলটি।


বিএনপি ও তাদের সমমনা বিরোধী দলগুলোর বেশ কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে তারা জানান, বিএনপির উচ্চপর্যায় থেকে আবারও বিগত দিনের আন্দোলনের নির্মোহ পর্যালোচনার পক্ষে মত দেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা মুক্তি পাওয়ায় পর্যালোচনার পর্বটি এবার দীর্ঘ হতে পারে।


বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, গত ৭ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। স্থায়ী কমিটিতে আলোচনার পরই ওই সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সদ্য বিদায়ী নির্বাচনে অংশ না নিয়েও ‘সাফল্য’ এসেছে। ওই সংবাদ সম্মেলনটিও স্থায়ী কমিটির ‘রিভিউ’র পরেই করা হয়েছে বলে জানান এই সদস্য। 


৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয়, ‘২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় ডামি প্রার্থী, ডামি দল, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষকদের সমন্বয়ে মঞ্চস্থ হয়েছে ২০২৪ সালের ডামি নির্বাচন। দেশব্যাপী নজিরবিহীন হুমকি-ভীতি উপেক্ষা করে, ভাগবাঁটোয়ারার নির্বাচনে, শতকরা ৫ ভাগেরও কম ভোটার উপস্থিতি একটি সুস্পষ্ট বার্তা দেয়।’ 


সংবাদ সম্মেলনে বিএনপি ও ৬২টি ‘গণতন্ত্রমনা’ রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ‘সঠিক ও যৌক্তিক’ বলে দাবি করা হয়। বলা হয়, ‘বিএনপির আবেদনে সাড়া দিয়ে, নির্বাচনকে বর্জন ও ফলাফলকে প্রত্যাখ্যানের মাধ্যমে, জনগণ প্রমাণ করেছে, বিএনপি ও যুগপৎ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান গণ-আকাঙ্ক্ষারই প্রতিফলন।’


স্থায়ী কমিটির সূত্র জানায়, প্রথম দফা রিভিউ শেষে দলের অবস্থান ব্যক্ত করা হলেও ‘ব্যর্থতার খতিয়ান’ মূলত চিহ্নিত করা যায়নি। বিশেষ করে মহাসচিবসহ কয়েকজন সদস্য কারাগারে থাকায় দলের সব পক্ষের অবস্থান উঠে আসেনি। এক্ষেত্রে মির্জা ফখরুল ও আমির খসরু (গত ১৫ ফেব্রুয়ারি) ও মির্জা আব্বাস (১৯ ফেব্রুয়ারি) মুক্তি পাওয়ার পর শীর্ষ পর্যায়ে আবারও ‘রিভিউ’ করার প্রয়োজনীয়তা ব্যক্ত করা হয়।


এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘রিভিউ... ধরেন, কিছু তো রিভিউ হয়ে আছে। কিছুটা তো...। ওইভাবে রিভিউ হবে কিনা, সেটা বলতে পারছি না এখন। আমাদের অনেক নেতা জেলে গেছেন। সত্যিকার অর্থে তৃণমূল নেতারা আন্দোলন করে গেছেন। আমাদের তো সব নেতাকেই ধরে নিয়ে গেছে। তারা ঘরে থাকতে পারেনি। ঘরে ফিরতে পারেনি। এখনও অনেকে ঘরে থাকতে পারছেন না।’


দলীয় সূত্র জানায়, দুটি কারণে ফের রিভিউ করার পক্ষে মত দিয়েছে শীর্ষ নেতৃত্ব। প্রথমত, রাজনৈতিক ও সাংগঠনিক কারণ রয়েছে। ঠিক কী কারণে ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ চলতি বছর অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে; কোন প্রক্রিয়া অবলম্বন করেছে; আন্দোলন তীব্রতর হলেও শেষ মুহূর্তে বিএনপির আন্দোলন কেন ব্যর্থতার পরিচয় দিয়েছে; ২৮ অক্টোবর থেকে সিনিয়র অনেক নেতার পলায়নপরতা; এসব বিষয় অনুসন্ধান করা। দ্বিতীয়ত, সত্যিকার অর্থে একটি চিত্র বের করে আনা।


বিরোধী দলগুলোর কোনও কোনও নেতা মনে করেন, ‘প্রকৃত চিত্র বিএনপি কীভাবে বের করবে? ২০২৩ সালের ২৯ জুলাই থেকে বড় যেসব কর্মসূচি এসেছে, সবই তো শীর্ষ নেতৃত্বের নির্দেশনায়। এক্ষেত্রে পর্যালোচনার ফলাফল কতখানি সামনে আসবে?’


দলের প্রভাবশালী একটি দায়িত্বশীল সূত্রের দাবি, সাংগঠনিক মূল্যায়নের মধ্যে তৃণমূলের আন্দোলনের অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ। আসন্ন উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের অংশগ্রহণ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে দলের পক্ষ থেকে ‘নীরব’ ভূমিকা পালনের ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ বলে দাবি করে সূত্রটি।


প্রসঙ্গত, গত জানুয়ারির শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের বিশেষজ্ঞদের কাছ থেকে লিখিত প্রস্তাবনা নেন তারেক রহমান।


সূত্রের ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচনই তৃণমূলের টিকে থাকার একমাত্র উপায়। এক্ষেত্রে আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে দল ‘চোখ-মুখ’ বন্ধ রাখার কৌশল নেবে।’


এ বিষয়ে স্থায়ী কমিটির একজন সদস্যের ব্যক্তিগত ভাষ্য, ‘স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আগ্রহী হবে অনেকে। আমরা নিরুৎসাহিত করতে পারি, বাধা তো দিতে পারি না।’


জানতে চাইলে সেলিমা রহমানের মন্তব্য, ‘সত্যি কথা বলতে কী, ওসব নিয়ে কথা বলিনি। কারও চিন্তাভাবনায় থাকলে বা মনে থাকলে থাকতে পারে। আমি কিছুই জানি না। কে কী করলো, সেটা তার ব্যাপার।’


বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সাফল্য-ব্যর্থতার সূত্র খুঁজতে বিএনপির পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চকেও আহ্বান জানানো হয়েছে। মঞ্চের এক নেতা জানান, গত ৯ জানুয়ারি থেকে যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি ও ভার্চুয়ালি এসব সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও। ১৩ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেন তারা। ওই বৈঠকটি মুলতবি রয়েছে।


সূত্র জানায়, পর্যালোচনা করতে বিএনপির পক্ষ থেকে মঞ্চের সঙ্গে আবারও বৈঠক হতে পারে। এক্ষেত্রে চলতি ফেব্রুয়ারি বা আগামী মার্চ নাগাদ তা স্পষ্ট হবে। এর মধ্যে বিএনপির কারামুক্ত নেতাদের কেউ কেউ চিকিৎসার কাজে বিদেশে যাবেন।


গণতন্ত্র মঞ্চের নেতা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘রিভিউ করা তো বিএনপির ব্যাপার। আমাদের সঙ্গে যখন আলোচনা হয়েছে আমরা বলেছি, তারাও যেন পর্যালোচনা করেন। তারা সেটি করেনি। এখন সবাই মুক্ত হয়েছে। বিএনপি নিশ্চয়ই এরকম কিছু করবে।’


মঞ্চের আরেক গুরুত্বপূর্ণ নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বড় দাগে আমরা বিএনপিকে কিছু অবজারভেশন শেয়ার করেছি। আমরা আশা করি, মাঠের প্রধান দল হিসেবে বিএনপিও নৈর্ব্যক্তিকভাবে পর্যালোচনা করবেন। তারা সমগ্র বিষয়টাতে রিভিউ করে কোথায় সাকসেস, কোথায় ফেইলিওর, কোথায় উইকনেস—তা চিহ্নিত করবেন। আমরা জানতাম বিএনপির অনেক নেতা কারাগারে থাকায় স্লো যাচ্ছে। এখন যেহেতু আন্দোলনের মাঠের প্রধান নেতারা বেরিয়ে এসেছেন, আশা করবো বিএনপি নৈর্ব্যক্তিক পর্যালোচনা করবে।’


‘ভবিষ্যৎ আন্দোলনকে পুনর্বিন্যাস, পুনর্বিন্যস্ত করতে এটা জরুরি। আমাদের মুলতবি মিটিং যত দ্রুত করা যায়, তত ভালো’ বলে মত দেন সাইফুল হক। 


একদিনে আন্দোলনের রিভিউ, অন্যদিকে চলবে ছোটখাটো কর্মসূচিও। স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিদ্যুতের দাম বাড়লে কর্মসূচি দেবে বিএনপি। এই কর্মসূচির ধরন ছোট আকারে রাখা হবে। 


জানতে চাইলে সেলিমা রহমান বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ালে কর্মসূচি দিতে পারি। আমাদের কর্মসূচি আসবে। শিগগিরই আসবে।’


আরও খবর




সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল:

মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ

‎চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলামিন হোসেনের মায়ের মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

‎স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যে অপহরণ হওয়া পারভেজ কে উদ্ধার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

তাহেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল

বর্তমান রাষ্ট্রপতিকেই রেখে দিচ্ছে বিএনপি?

মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপি

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল

​রাজশাহীতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাহফুজুর রহমান রিটনের ইফতার

রাজশাহীতে মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন