শিরোনাম
নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

আশঙ্কাজনক হারে কমছে হ্যান্ডসেট বিক্রি

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দুই বছরের ব্যবধানে নতুন হ্যান্ডসেট বিক্রি নেমেছে প্রায় অর্ধেকে। আর এক বছরের ব্যবধানে স্মার্টফোনের বিক্রি কমেছে ২৯ শতাংশের বেশি। এ অবস্থায় দেশের সম্ভাবনাময় মোবাইল হ্যান্ডসেট নির্মাণ শিল্প এখন সঙ্কটের আবর্তে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ফিচার ফোনে কমেছে ২০ শতাংশ। তাই উৎপাদনেও আশঙ্কাজনক হারে ধস নেমেছে।


মূল্যস্ফীতি, ডলার সঙ্কট ও চোরাকারবারী এই তিনটিকেই প্রধান কারণ হিসেবে দেখছেন উদ্যোক্তারা। সরকার যেখানে ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের কথা বলছে, সেখানে স্মার্টাফোনের বিক্রি কমে যাওয়াকে আশঙ্কাজনকও বলছেন তারা।


ট্রানশন্স হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজোয়ানুল হক বলেন, গত দুই বছরে মাইক্রো লেভেলে অর্থনীতির কিছু সমস্যা ছিল। আগে যেখানে মানুষ তিন বছরে হ্যান্ডসেট পরিবর্তন করতো, সেখানে এখন দেখা যাচ্ছে ৪ বা ৫ বছরে পরিবর্তন করছে। নতুন ও রিপ্লেসমেন্টের বাজার অনেক কমে গেছে। একদম একান্ত প্রয়োজন ছাড়া মানুষের স্মার্টফোন ব্যবহার বৃদ্ধি পাচ্ছে না।


নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও হ্যান্ডসেট ম্যানুফ্যাচার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ২০২১ সালে দেশে নতুন মোবাইল ফোন বিক্রি হয় ৩ কোটি ৭৩ লাখ। ২২ সালে তা কমে ৩ কোটি ৮ লাখে। ২০২৩-এ ১ কোটি ৯০ লাখ পিস।


আর শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে হ্যান্ডসেট বাজারে ৪০ শতাংশই চোরাকারবারীদের দখলে। এসব অবৈধ কারবারীদের দৌরাত্ন থামিয়ে হ্যান্ডসেট নির্মাণ শিল্পে গতি ফেরাতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ৫ শতাংশ যেসব ফোন আমদানি হয়, সেগুলো যেন নিবন্ধিত হয় এবং কেউ যদি শখের বসে বাইরে থেকে কিনে দেশে আসে সেটিও যেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করে— তা কার্যকরে নির্দেশ দেয়া হয়েছে। যাতে আমাদের স্থানীয় শিল্প আমরা রক্ষা করতে পারি।


স্থানীয় উদ্যোক্তাদের অভিমত, ডলারের বিপরীতে টাকার দরপতনে আমদানি ব্যয় বেড়েছে। এছাড়া এলসি জটিলতায় হ্যান্ডসেটের যন্ত্রাংশ আমদানিতেও সঙ্কট দেখা দিয়েছে। যার প্রভাবে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের দাম বেড়েছে। ফলে বাজারে বৈধপথে আমদানি ও উৎপাদিত সেটের চাহিদা কমছে।


রেজোয়ানুল হক বলেন, ডলারের রেট বাড়ার কারণে আমরা কিন্তু এলসি খুলতে পারিনি। এছাড়া, বৈশ্বিক বাজারেও মোবাইলের যন্ত্রাংশের দাম বাড়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ডলারের রেট বৃদ্ধির কারণে আমরা দেখেছি, গ্রাহকের যে বাজেট ছিল তারচেয়েও হ্যান্ডসেটের মূল্য বেড়েছে।


বর্তমানে দেশে ১৭ টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান হ্যান্ডসেট নির্মাণ করছে। চাহিদার ৯৫ শতাংশ পণ্য প্রস্তুত করছে এসব প্রতিষ্ঠান।


আরও খবর




নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম