
মোঃ জামশেদ আলী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
আওয়ামী লীগের নাটোর জেলা কমিটির সদস্য অহিদুল ইসলাম গকুলকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) ভোর ৬টার দিকে নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের স্যানালপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অহিদুল ইসলাম গকুল বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সহোদর। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ‘আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।





























