
তপন চক্রবর্তী বিশেষ প্রতিনিধিঃ
প্রতি বছরের মত এবারও মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ১৬ মার্চ থেকে বান্দরবান চৌধুরী মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর তীরে শুরু হচ্ছে ৩ (তিন) দিনব্যাপী মহাপুণ্য শ্রী শ্রী গঙ্গাপূজা ও বারুণী স্নান অনুষ্ঠান।
সোমবার থেকেই গঙ্গা পূজার উদযাপন কমিটি আর্শিবাদ সংঘের উদ্যাগে ১৬,১৭, ও ১৮ মার্চ তিন দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রী শ্রী গঙ্গা মায়ের বোধন, মহানাম যজ্ঞের শুভ অধিবাস, মহানামযজ্ঞ, বারুণীপূজা ও বারুণী স্নান, গঙ্গা মায়ের পূজা, ভোগারতি, গঙ্গামায়ের সন্ধ্যারতি, গঙ্গা আরতি ও হাজার প্রদীপ নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদনসহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ ) উষালগ্নে মহানামযজ্ঞ শুভারম্ভ, সকাল ৮:৩৭ ঘটিকা পর্যন্ত বারুণী স্নান, ৭:৩০ ঘটিকায় শ্রী শ্রী গঙ্গা মায়ের পূজারম্ভ, দুপুর ১২:৩০ ঘটিকায় ভোগারতি, দুপুর ১টায় আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন, সন্ধ্যা ৬টায় শ্রী শ্রী গঙ্গা মায়ের সন্ধ্যারতি, ৬টা ৩০মিনিটে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, সন্ধ্যা ৭টায় গঙ্গামায়ের আরতি ও হাজার প্রদীপ নিবেদন, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮:০০ ঘটিকায় আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন, রাত ৮:৩০ মিনিটে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (১৮ মার্চ ) সকাল ৮ টায় পুষ্পাঞ্জলী শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন এর মাধ্যমে এবারের বর্ণাঢ্য আয়োজন সমাপ্তি ঘটবে।
আশীর্বাদ সংঘ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে মহাপুণ্য লগ্নে গঙ্গা মায়ের পূজা ও বারুণী স্নান উপলক্ষ্যে আর্শীবাদ সংঘ বর্ণাঢ্য আয়োজন করে থাকে। এই পুণ্য তিথিতে গঙ্গাস্নান করলে মানবের সকল প্রকার পাপ মোচন হয়। তাই হিন্দু সম্প্রদায়ের সকল লোকজন এই গঙ্গা পূজা ও বারুণীস্নানে অংশ গ্রহণ করে জীব ও জগৎ এর মঙ্গল কামনা করেন। এ সময় হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের শত শত পূর্ণার্থীগণ সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরণে ভক্তি নিবেদন করে পুণ্য ও পাপ মুক্তি লাভের আশায় বারুণী স্নানে অংশ গ্রহণ করে।




























