শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

বছরে ভাগবাটোয়ারা ২১৬ কোটি টাকা

প্রকাশিত:শুক্রবার ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কোনো ফুটপাতেই দিনের বেলায় হাঁটা যায় না। হকাররা কোথাও অস্থায়ী, আবার কোথাও স্থায়ী কাঠামো তৈরি করে দোকান বসিয়েছেন। প্রতি দোকানের জন্য দিনে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা দেন তারা। শহরের প্রায় দেড়শ কিলোমিটার পাকা সড়কের বেশির ভাগের ফুটপাতই হকারদের দখলে। ৩০ হাজার হকারকে এসব ফুটপাত দখলে রাখতে মাসে সরল হিসেবে ১৮ কোটি টাকা পরিশোধ করতে হয়। বছরে এই টাকার পরিমাণ ২১৬ কোটি টাকা। নগরীর ফুটপাতগুলো দখলমুক্ত থাকলে ওই টাকার ভাগ পাবেন না রাজনৈতিক দলের স্থানীয় দখলদার কিংবা পুলিশ।


আগ্রাবাদের মতো নগরীর স্টেশন রোড, জুবলী রোড, নিউমার্কেট মোড়, চকবাজার, বহদ্দারহাট, রিয়াজউদ্দিন বাজার, আমতলা, আন্দরকিল্লা, খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ, ফিরিঙ্গিবাজার, লালদীঘি, জিইসি মোড়, মুরাদপুর, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়ক, অক্সিজেন, পাহাড়তলী অলংকার মোড়, একে খান গেট, বড়পুল মোড়, ইপিজেডসহ নগরীর বলতে গেলে সব সড়কের ফুটপাতই এখন হকারদের ব্যবসাস্থল।


সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীর স্টেশন রোড, আমতল ও নিউমার্কেট মোড় হকারমুক্ত করতে সপ্তাহব্যাপী অভিযান চালায়। অভিযোগ রয়েছে, পুলিশের অসহযোগিতা ও হকারদের পেছনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ইন্ধন থাকায় চসিকের সেই অভিযানে সাফল্য আসেনি।


মঙ্গলবার বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বটতলী রেলস্টেশন থেকে নিউমার্কেট মোড়ের আগ পর্যন্ত আবারও হকাররা ফুটপাত দখল করে পণ্যের পসরা সাজিয়েছেন। হকাররা দুভাগে ভাগ হয়ে এক ভাগ ব্যবসা করছেন, অন্যভাগের লোকজন হকার্স মার্কেটের সামনে জড়ো হয়ে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।


একসময় তুলনামূলক কম দামে পণ্য কিনতে ফুটপাতের হকারমুখী ছিলেন নিম্নআয়ের মানুষ। কিন্তু সাধারণ নগরবাসীর জন্য সেই দিন আর এখন নেই। চাঁদা দিতে দিতে অতিষ্ঠ হকাররা তাদের পণ্যের দামও বাড়িয়েছেন। ক্ষেত্রবিশেষে এখন দোকানের চেয়ে বেশি দামে ফুটপাতের পণ্য কিনতে হয়। তবু হকাররা ফুটপাত ছাড়ে না। কারণ চাঁদার টাকা আর পণ্যের দাম দিনশেষে ক্রেতার কাঁধেই ওঠে।


হকার্স নেতারা জানান, নগরীর ফুটপাতে কমবেশি ৩০ হাজার দোকান রয়েছে। জানা যায়, প্রত্যেক দোকানের জন্য দিনে ২০০ টাকা করে চাঁদা দিলে ৬০ লাখ টাকা ওঠে। মাসে এ টাকার পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিমাণ টাকা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় বছর শেষে সব হকারের পুনর্বাসন সম্ভব।


পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসহপতি প্রকোশলী সুভাষ বড়ুয়া  বলেন, ফুটপাত ছাড়া নগর হয় না। ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান থাকাটা অস্বাভাবিক নয়। হকারদের একরাতে সরাতে গেলে তারা চুরি, ডাকাতি কিংবা ছিনতাইয়ের মতো অপরাধে জড়াতে পারে। তিনি বলেন, শুনেছি হকাররা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চাঁদা দেন। যদি সরকারিভাবে বৈধ উপায়ে এ চাঁদা আদায় করা যায়, তা হলে বছর শেষে ওই টাকায় হকারদের জন্য বহুতল শপিংমল করে তাদের পুনর্বাসন সম্ভব। এতে নগর হবে আরও সুশৃঙ্খল।


চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মিরন হোসেন মিলন বলেন, চট্টগ্রামে প্রায় ৩০ হাজার হকার আছে। সিটি করপোরেশন তাদের নিয়ে ছিনিমিনি খেলছে। আলোচনা ছাড়া উচ্ছেদ শুরু করেছে। অবিলম্বে হকারদের নির্দিষ্ট জায়গা বরাদ্দ ও সময়সূচির নির্ধারণ করে দেওয়ার দাবি জানাচ্ছি।


হকাররা চাঁদা দেওয়ার কথা স্বীকার করলেও তা আনুষ্ঠানিকভাবে বলতে রাজি নন কেউ-ই। তারা বলছেন, টাকা নিয়ে সংবাদ প্রচার হলে দোকান বসানোই অসম্ভব হয়ে পড়বে। বিগড়ে যাবে পুলিশ কিংবা স্থানীয় প্রভাবশালীরা চাঁদার টাকা বাড়িয়ে দেবেন।


আগ্রাবাদ এলাকার এক হকার জানান, চাঁদার টাকা না দিলে দোকান রাখা অসম্ভব। লাইনম্যানরা টাকা তুলে নেন। এ টাকা কোথায় যায় আমরা জানি না। শুনেছি ভাগাভাগি হয়ে অনেকের পকেটে যায়।


চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি দক্ষিণ) নোবেল চাকমা বলেন, সিটি করপোরেশন বিভিন্ন সময় অভিযান চালিয়েছে। আমরা সহযোগিতা করেছি। নিউমার্কেট থেকে সব হকার উচ্ছেদ করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশের দুটি টিমও কাজ করছে। তবে এক পাশে পুলিশ উচ্ছেদ করলে অন্যপাশে হকাররা আবার বসে যাচ্ছেন।


পুলিশের চাঁদা গ্রহণের বিষয়ে তিনি বলেন, এ রকম কোনো অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে চাঁদাবাজ যে কারও বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।


জানা গেছে, চসিকের অভিযান শুরুর পর হকাররা দল বেঁধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিনের সঙ্গে দেখা করেন। তারা ফুটপাতে দখলদারিত্ব বজায় রাখতে তার সহযোগিতা চেয়েছেন। মাহতাব উদ্দিন চৌধুরী পর্যাপ্ত সময় দিয়ে তাদের কথা শুনেছেন। তবে এসব ব্যাপারে কিছু বলতে সম্মত হননি তিনি।


চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, আমরা আবারও ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করব। আমরা জানি ফুটপাত দখলে রাখতে এই শহরের কিছু প্রভাবশালী তাদের সহযোগিতা করেন। ফুটপাত স্থায়ীভাবে দখলে রাখার জায়গা নয়। অতীতে হকারদের সময় বেঁধে হকারদের এসব জায়গায় বসতে দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করে স্থায়ীভাবে ফুটপাত দখল করে বসেন। 


আরও খবর




দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা