শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

প্রকাশিত:বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)। এক শোকবার্তায় সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও রাষ্ট্রনায়কসুলভ উত্তরাধিকার সাহস, দৃঢ়তা ও রূপান্তরমূলক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু নারীদের জন্য রাজনীতির দ্বার উন্মুক্ত করেননি, বরং শিক্ষা, নীতি প্রণয়ন ও ন্যায়ভিত্তিক উন্নয়নের প্রশ্নে রাষ্ট্রীয় অঙ্গীকারকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিশেষভাবে তাঁর শিক্ষা খাতে অবদানকে স্মরণ করে। বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম জোরদার করা, মেয়েদের শিক্ষা বিস্তারে কার্যকর পদক্ষেপ, শিক্ষা খাতে অর্থায়ন বৃদ্ধি এবং তরুণদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে তিনি লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলে দিয়েছেন। এসব উদ্যোগ আজও বাংলাদেশের সামাজিক অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করছে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

শোকবার্তায় আরও বলা হয়, বাংলাদেশের এই জাতীয় শোকের মুহূর্ত কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থী সমাজের মাঝেও গভীরভাবে প্রতিফলিত হচ্ছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের কারণে বেগম খালেদা জিয়ার প্রয়াণ শুধু একজন রাষ্ট্রনায়কের বিদায় নয়, বরং এমন এক নেত্রীর প্রস্থান, যার প্রভাব আজও শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও কর্মক্ষেত্রে তরুণদের অনুপ্রাণিত করে যাচ্ছে।

এ প্রসঙ্গে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভিপি শেখ রিফাদ মাহমুদ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন নেতা, যিনি শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠায় সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর নেওয়া সংস্কার ও নীতিগত উদ্যোগ বাংলাদেশের অসংখ্য দরিদ্র ও প্রান্তিক পরিবারের সন্তানদের জন্য শিক্ষার পথ উন্মুক্ত করেছে। আজ বাংলাদেশ ও কমনওয়েলথজুড়ে যে তরুণ প্রজন্ম নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসছে, তার পেছনে তাঁর অবদান গভীরভাবে স্মরণীয়।”

তিনি আরও বলেন, “কমনওয়েলথের ৫৬টি দেশের শিক্ষার্থী সংগঠন ও যুব নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে সংহতি প্রকাশ করছি। আমরা তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করছি এবং শিক্ষা, যুব নেতৃত্ব ও মানবিক মর্যাদার যে আদর্শ তিনি রেখে গেছেন, তা বাস্তবায়নে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি।”

শোকবার্তার শেষাংশে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারসহ সমগ্র জাতির প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে প্রার্থনা জানানো হয় আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই শোকের সময়ে সবাইকে ধৈর্য ও শক্তি দান করেন।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান