শিরোনাম
বিচার ব্যবস্থার জটিলতা দূর করতে লক্ষ্মীপুরে সেমিনার অনুষ্ঠিত ‎উত্তর ধানঘড়া চারমাথায় সুদের কারবারের বিস্তার প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসী দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি দীপক হাজারী,সাধারণ সম্পাদক পিয়েল তালুকদার দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি দীপক হাজারী,সাধারণ সম্পাদক পিয়েল তালুকদার বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও মোস্তফাপুর মাদ্রাসা শাখার কমিটি গঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও মোস্তফাপুর মাদ্রাসা শাখার কমিটি গঠন টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা গঙ্গাচড়ায় তিন সড়কের উন্নয়নকাজ শুরু চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার ১৯ এপ্রিল ২০২৬
রবিবার ১৯ এপ্রিল ২০২৬

বিচার ব্যবস্থার জটিলতা দূর করতে লক্ষ্মীপুরে সেমিনার অনুষ্ঠিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৯ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: মামলা দায়ের থেকে শুরু করে তদন্ত, বিচার কার্যক্রম ও নিষ্পত্তির প্রতিটি ধাপে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর প্রতিকার উদ্ভাবনের লক্ষ্যে লক্ষ্মীপুরে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলা জজশীপের আয়োজনে অনুষ্ঠিত মামলা দায়ের, তদন্ত কার্য পরিচালনা, বিচার কার্যক্রম পরিচালনা ও নিষ্পত্তিকরণে বিদ্যমান সমস্যা ও প্রতিকার উদ্ভাবন বিষয়ক সেমিনার-২০২৬ -এ সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সিভিল জজ আবরার সালাম।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হক, সিনিয়র সিভিল জজ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ রেজাউল হক, জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ সোহেল এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহ জামাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন, তাসলিমা ইসলাম, সিভিল জজ উম্মেহানী ছাদিয়া, সদর হাসপাতালের আরএমও ডা. অরূপ পালসহ বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সেমিনারে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহেদ পারভেজ, কোর্ট পুলিশ পরিদর্শক আবদুল জলিল, রামগতি থানার ওসি লিটন দেওয়ান, রায়পুর থানার ওসি শাহীন মিয়া, ডিবির ওসি মো. আলমগীর হোসেন, মৎস্য বিভাগের সহকারী পরিচালক লুৎফুর রহমান, সমাজসেবা বিভাগের প্রভেশন কর্মকর্তা মোশারফ হোসাইন, অতিরিক্ত পিপি মাহমুদ ইস্কান্দার এবং সিজেএম আদালতের অতিরিক্ত পিপি মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

সেমিনারের মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, মামলা দায়েরের প্রাথমিক ধাপ থেকেই সাধারণ মানুষ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। ব্যক্তিগত শত্রুতার জেরে অপ্রয়োজনীয় মামলা দায়ের বিচার ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তদন্ত পর্যায়ে বিলম্ব, দক্ষতার অভাব, প্রমাণ সংগ্রহে দুর্বলতা এবং সাক্ষীদের নিরাপত্তাহীনতা বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

এছাড়া সময়মতো তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া, আলামত সংরক্ষণে গাফিলতি, দুর্বল এজাহার এবং সাক্ষীর অনুপস্থিতির কারণে অনেক মামলার নিষ্পত্তি দীর্ঘায়িত হয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে সমন জারিতে বিলম্ব, দলিলপত্রের জটিলতা এবং রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতা বিচার ব্যবস্থাকে আরও ধীরগতির করে তোলে।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে বিদ্যমান জটিলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা শুধু আইন প্রণয়নের মাধ্যমে নয়, বরং তার সঠিক বাস্তবায়নের মাধ্যমেই নিশ্চিত হয়। বিচার ব্যবস্থার প্রতিটি ধাপে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র আইনের মামলাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দাখিল না হওয়ায় বিচার বিলম্বিত হচ্ছে। অনেক আসামি দীর্ঘ সময় কারাগারে থাকার পর তদন্ত শেষে অব্যাহতির সুপারিশ পাচ্ছেন, এই বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক। এই দায় সংশ্লিষ্ট সবার ওপর বর্তায়।

দুর্বল এজাহার ও অপর্যাপ্ত তদন্তের বিষয় উল্লেখ করে তিনি বলেন, একটি মামলার ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে প্রকৃত অপরাধীরা শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ পায়। এতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যায়।

সিনিয়র জেলা জজ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সময়মতো তদন্ত প্রতিবেদন দাখিল, সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করা, আলামত সঠিকভাবে সংরক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

তিনি ডিজিটাল এফআইআর চালু, ই-জুডিসিয়ারি ব্যবস্থা বাস্তবায়ন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির প্রসার এবং বিচারকদের সংখ্যা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তাদের সুপারিশ: 

সেমিনারে অংশগ্রহণকারীরা বিচার ব্যবস্থার জট কমাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- তদন্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সাক্ষী সুরক্ষা আইন কার্যকর করা, পলাতক আসামি গ্রেফতারে বিশেষ টাস্কফোর্স গঠন এবং রায় বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা চালু করা।

সেমিনারে বক্তারা বলেন, একটি কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলতে হলে মামলা দায়ের থেকে নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিচার বিলম্ব রোধে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগই জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে।


আরও খবর




বিচার ব্যবস্থার জটিলতা দূর করতে লক্ষ্মীপুরে সেমিনার অনুষ্ঠিত

‎উত্তর ধানঘড়া চারমাথায় সুদের কারবারের বিস্তার প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসী

দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি দীপক হাজারী,সাধারণ সম্পাদক পিয়েল তালুকদার

দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি দীপক হাজারী,সাধারণ সম্পাদক পিয়েল তালুকদার

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও মোস্তফাপুর মাদ্রাসা শাখার কমিটি গঠন

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও মোস্তফাপুর মাদ্রাসা শাখার কমিটি গঠন

জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুণর্মিলনী ও প্রীতি সম্মাননা উৎসব অনুষ্ঠিত

দুই গ্রামে সংঘর্ষে উত্তপ্ত পাকুন্দিয়া,ওসিসহ আহত ২০

দায়সারা রেলওয়ে প্রশাসন, আড়াই বছরেও একই চিত্র

পঞ্চগড়ে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে চিকিৎসককে মারধর,বাবা-ছেলে আটক

টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

গঙ্গাচড়ায় তিন সড়কের উন্নয়নকাজ শুরু

চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোপন ছবি ফাঁসের ঘটনায় "হক প্রকাশ" ফেক আইডির সহযোগী শাহিন আলম আঁটক

মুরাদনগরে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


এই সম্পর্কিত আরও খবর

‎উত্তর ধানঘড়া চারমাথায় সুদের কারবারের বিস্তার প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসী

দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি দীপক হাজারী,সাধারণ সম্পাদক পিয়েল তালুকদার

দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন- সভাপতি দীপক হাজারী,সাধারণ সম্পাদক পিয়েল তালুকদার

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও মোস্তফাপুর মাদ্রাসা শাখার কমিটি গঠন

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও মোস্তফাপুর মাদ্রাসা শাখার কমিটি গঠন

জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুণর্মিলনী ও প্রীতি সম্মাননা উৎসব অনুষ্ঠিত

দুই গ্রামে সংঘর্ষে উত্তপ্ত পাকুন্দিয়া,ওসিসহ আহত ২০

দায়সারা রেলওয়ে প্রশাসন, আড়াই বছরেও একই চিত্র

পঞ্চগড়ে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে চিকিৎসককে মারধর,বাবা-ছেলে আটক

টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা