
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সাহসী ও দূরদর্শী সম্পাদনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে চিন্তা, জ্ঞান ও সত্যকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক নারী দিবসে জাসাসের পক্ষ থেকে
"বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা" পদক পেলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী
শামীমা আক্তার রুবি। তিনি ফ্রান্স বিএনপির নেত্রী ও মহিলাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
নারী দিবসে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাত থেকে এই সম্মাননা পদক গ্রহণ করেন শামীমা আক্তার রুবি। তার এই অসামান্য কৃতিত্বে উচ্ছ্বসিত নিজ উপজেলার জনগণ। তার এই কৃতিত্বের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা এবং তাকে মহিলা সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখার প্রত্যাশা করেন।
শামীমা আক্তার রুবী দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের রাজপথে যেমন সক্রিয় ছিলেন তেমনিভাবে বর্হিবিশ্বে আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপ আমেরিকা সহ ইউরোপীয়ান পার্লামেন্ট , ইউরোপীয়ান কমিশন, মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘসহ যেখানে হাছিনা সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ রাজপথে আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিটি মিটিং মিছিলে থেকে রাজনীতি করেছেন। মহিলা দলের পক্ষে থেকে বহুবার বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্টেজে বক্তব্য রেখেছেন। ঢাকা -১৭ এবং কুমিল্লা -৩ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবার্চন পরিচালনা কমিটির সহ সমন্বয়ক, প্রচার প্রচারনা ও প্রকাশনা উপকমিটি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিকভাবে দক্ষ ও সাংগঠনিকভাবে যথেষ্ট সুপরিচিত। বিগত স্বৈরাচার বিরোধী গণআন্দোলন যেমনি ছিলেন রাজপথে তেমনি দুঃসাহসিক ছিলেন পত্রিকায় সম্পাদকীয় কলাম লেখালেখিতে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার লেখা 'মুক্তি চাই' গান সারাদেশে তারণ্যের সমাবেশে প্রশংসিত হয়েছে।




























