শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষকদের পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি: 

জয়পুরহাটের আক্কেলপুরে ঘুষ, দূর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে বিদ্যালয়ের টাকা তছরূপের দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ঘটনাটি উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ আরও তিনজন সহকারী শিক্ষকদের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে ওই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সহকারী শিক্ষকরা হলেন, আজিজুল হক, মিজানুর রহমান। তাদের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীরও অভিযোগ তোলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে অবৈধভাবে নিয়োগ পাওয়া মোছা. নিশা নামের ল্যাব অপারেটরেও পদত্যাগ দাবি করেন অন্দোলনরতরা।


রোবাবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ থাকার পর বিদ্যালয় চালু হলে রোববার সকাল থেকে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের বিভিন্ন অনিয়ম, ঘুষ, দূর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রধান শিক্ষক ও কয়েকজন সহকারী শিক্ষকের পদত্যাগ দাবি করে। শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান প্রধান শিক্ষক। পরে সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনরত শিক্ষার্থীদের কথা শুনে নিয়মের মধ্যে দিয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ আরও তিনজন সহকারী শিক্ষকদের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়ে বিদ্যালয় ত্যাগ করে। 


শিক্ষার্থীরা জানান, বিগত সময়ে তিলকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা ওই বিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় প্রধান শিক্ষক মামুনুর রশিদ তার যোগসাজসে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের অর্থ আত্মসাত, দূর্নীতি ও বিভিন্ন অনিয়ম করেন। পরে অবৈধভাবে কম্পিউটার ল্যাব অপারেটর পদে বিদ্যালয়ের সভাপতির পুত্রবধু মোছা. নিশাকে নিয়োগ দেন তারা। এতে দীর্ঘ দিন থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।


ওই বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. জান্নাতুল বলেন, প্রধান শিক্ষক বিভিন্নভাবে আর্থিক অনিয়ম করেছেন। এছাড়া আরও দুই শিক্ষক শ্রেণি কক্ষে প্রেমালাপ করেন। ওই শিক্ষকদের পদত্যাগ করতে আমাদের এই আন্দোলন। আমরা তাদের পদত্যাগ চাই।


ওই ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিপ্লব হোসেন বাঁধন বলেন, বিদ্যালয়টির রন্ধে রন্ধে অনিয়ম আর দূর্নীতি ঢুকে পড়েছে। আমরা এই ইউনিয়নের সকল প্রকার অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অবস্থান করছি। তাদের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে।


প্রধান শিক্ষক মামুনুর রশিদের ভাষ্য, শিক্ষার্থীরা আমার এবং আমার সহকারী শিক্ষকদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ গুলো কেউ প্রমাণ করতে পারবে না। বিদ্যালয়ের সুনাম নষ্ট করতে কিছু মহল এই ষঢ়যন্ত্র করছে। আমরা প্রতিহিংসার শিকার।


সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তারা শিক্ষকদের পদত্যাগে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। পদত্যাগের বিষয়ে কিছু সরকারী বিধি রয়েছে যা সময় সাপেক্ষ। এ বিষয়ে তাদের জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত করে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।