শিরোনাম
​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩ চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

বন্ধের পথে ফুলগাজীর একমাত্র তাঁতশিল্প

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ১৭ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, আর্থিক সমস্যা ও নানা সংকটে বন্ধ হওয়ার পথে ফেনীর ফুলগাজী উপজেলার তাঁতশিল্পের খাদি প্রতিষ্ঠান ও গান্ধী আশ্রম ট্রাস্ট। একসময়ে এখানের হস্তচালিত তাঁত চরকার মাধ্যমে উৎপাদিত কাপড়ের খ্যাতি দেশব্যাপী ছড়িয়ে পড়লেও ধীরে ধীরে স্থবির হয়ে পড়েছে এই প্রাচীন প্রতিষ্ঠানের কার্যক্রম।


জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তৎকালীন সময়ে পাক-ভারত উপমহাদেশে হস্তচালিত কাঠের তৈরি চরকা দিয়ে শুরু হয় তাঁতশিল্পের। ১৯২১ সালে ভিনদেশে তৈরি কাপড় বর্জনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তারই অংশ হিসেবে ১৯২১ সালের ৩১ আগস্ট ফুলগাজী উপজেলার নতুন মুন্সীরহাট (তৎকালীন বীরচন্দ্র) বাজারের পাশে ১০৬ শতক জায়গায় গড়ে উঠেছিল খাদি প্রতিষ্ঠান ও গান্ধী আশ্রম ট্রাস্ট। যা উদ্বোধন করেছিলেন মহাত্মা গান্ধী নিজেই। পরে এই তাঁতশিল্পকে ঘিরেই ওই এলাকায় তাঁতিদের বসবাস শুরু হয়। তবে বর্তমানে অটো পাওয়ার মেশিনে কাপড় তৈরির প্রক্রিয়া শুরু হওয়ায় কাঁচামাল সুতা ও রং দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বন্ধের পথে প্রাচীন এ তাঁত শিল্পটি।


সরেজমিনে গিয়ে দেখা যায়, তাঁত শিল্প প্রকল্পের আওতায় একটি চরকায় তিনজন নারী শ্রমিক এবং সঞ্চয় ও ঋণ প্রকল্পের আওতায় চারজন পুরুষ ও নারী কাজ করছেন। দৈনিক তৈরি পণ্যের ওপর মজুরি দেওয়া হয় শ্রমিকদের। এ ছাড়া দুপুরে খাবার বাবদ প্রত্যেকে ৫০ টাকা করে পান। অথচ ট্রাস্ট উদ্বোধনের প্রথম দিকে কথা ছিল ২০ জন নারী শ্রমিক ৮টি তাঁত ও ১২টি চরকায় কাজ করবে। পরবর্তীতে তা বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্ধের পথে এ শিল্পটি।


ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র ভৌমিক বলেন, প্রাথমিক অবস্থায় ১২টি হস্তচালিত তাঁত যন্ত্রের মাধ্যমে কাপড় তৈরি হতো। এখানের তাঁতশিল্পকে ঘিরে গড়ে উঠেছিল বাজার। পরবর্তীতে এই বাজারের নামকরণ করা হয় নতুন মুন্সিরহাট বাজার। ১৯৪৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তাঁত শিল্পটি বন্ধ হয় যায়। তখন সচল হস্তচালিত তাঁত যন্ত্র নষ্ট হয়ে যায়। দেশভাগের পর নতুন করে নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্ট প্রধান কার্যালয় থেকে সহযোগিতা নিয়ে চালু করা হয় হস্তচালিত তাঁতশিল্পটি। সর্বশেষ ২০১৩ সালে ভারতের উপরাষ্ট্রদূত বাবু সন্দীপ চক্রবর্তী আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এখানে ৮টি তাঁত যন্ত্রের মাধ্যমে শিল্পটির কার্যক্রম শুরু করেন।



এদিকে কার্যক্রম সীমিত হওয়ায় উপজেলার অনেক গ্রামীণ নারী শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাঁত প্রকল্পের বিভিন্ন কাঁচামাল সরবরাহ না থাকায় চরকাগুলো দীর্ঘদিন বন্ধ রয়েছে। এতে তাঁত কলের যন্ত্রপাতি বিকল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে নতুন করে শ্রমিক নিয়োগ কার্যক্রমও। বর্তমানে একটি চরকাতে কাজ চললেও সেখানে কয়েকটি গামছা ,রুমাল ব্যতীত অন্যকিছু তৈরি হয় না। 


আশ্রমে কর্মরত শ্রমিক শাহেনা আক্তার বলেন, এখানে মজুরি একদম কম। তারপরও নিরুপায় হয়ে পেটের দায়ে কাজ করছি। একটি গামছা তৈরি করে ৪০ টাকা, রুমাল তৈরি করে ১০ টাকা পাই। দিনে সর্বোচ্চ দুইটি গামছা তৈরি করতে পারি। এভাবে আর চলা যায় না। 


ছকিনা আক্তার নামে আরেক শ্রমিক বলেন, আমরা মানবেতর জীবনযাপন করছি। কখনো কোনো সহযোগিতা পাই না। কেউ খোঁজ নিতেও আসেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটু নজর দেন তাহলে এখানে কাজ করে পরিবার নিয়ে আমরা কিছুটা স্বস্তিতে থাকতে পারব।


ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র ভৌমিক বলেন, করোনাকালীন বন্ধ থাকায় শ্রমিকরা পেশা পরিবর্তন করেছে। এ ছাড়া কাজটি অনেক কষ্টকর হওয়ায় শ্রমিকরা বেশি সময় কাজ করতে পারেন না। খুব শীঘ্রই আশ্রমটিতে আধুনিকায়নের মাধ্যমে ঐতিহ্য ধরে রেখে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। চলতি মাসে নোয়াখালীতে ট্রাস্টি বোর্ডের একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে এই প্রতিষ্ঠানের বিষয়ে উল্লেখযোগ্য একটি সিদ্ধান্ত আসতে পারে।  


এ ব্যাপারে নবনির্বাচিত ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় পড়ে থাকলেও কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। শপথ গ্রহণের পরপরই স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সঙ্গে কথা বলে পুনরায় নতুন রূপে কার্যক্রম শুরু করতে কাজ করব। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে এটি আলোর মুখ দেখবে।  


একই প্রসঙ্গে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, গান্ধী আশ্রম ট্রাস্টের বিষয়ে কেউ কখনো আমার কাছে আসেনি। কয়েকদিন আগেই এ প্রতিষ্ঠানের বিষয়ে অবগত হয়েছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের সর্বোচ্চ সহযোগিতা করব।


আরও খবর




​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার