
মো: মশিউর রহমান ইসাদ, রংপুর
চলমান ভয়াবহ বন্যায় ফেনীসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের আটটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনীতে বন্যার্ত মানুষের মাঝে “সাফা” সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা'র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৯শে আগস্ট ২০২৪ ইং দুপুর ২ টা হইতে ফেনীর বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে প্রতিটি প্যাকেজে ছিলো চাল ৫কেজি, ডাল-৫০০গ্রাম, চিনি ১কেজি, লবন ১কেজি, সোয়াবিন তেল হাফ লিটার, পিয়াজ ১কেজি, আলু ৩কেজি, মোমবাতী ৩পিস, গ্যাস লাইট ১টি, হলুদগুড়া ৫০গ্রাম, মরিচগুড়া ৫০গ্রাম, বিশুদ্ধ খাবার পানি ২লিটার, এক প্যাকেট এনার্জি বিস্কুট, খাবার স্যালাইন ও ঔষধ। “সাফা” সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা' মোট ১০০০ (একহাজার) প্যাকেট বিতরণ করেন। এর মধ্যে ফেনী সদর উপজেলার মধুপুর এলাকায় ২১৫ টি পরিবারে মাঝে ও ফুলগাজী উপজেলায় ৭৮৫ পরিবারের মাঝে এই ত্রাণের প্যাকেট প্রদান করা হয়।
এলাকা গুলো হলো দরবারপুর ইউনিয়নের, ১নং ওয়ার্ড, মুন্সির হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড, ফেনীর এই দুই উপজেলায় মোট ১০০০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় “সাফা” সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা'র সহ-সভাপতি মো: একরামুল হক উপস্থিত থেকে বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে এসেছে কিন্তু দূর্গম এলাকা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সবার কাছে ঠিক মতো ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আবার অনেকেই কাছাকাছি জায়গায় স্থান নেওয়ায় কেউ কেউ বার বার এবং পাচ্ছে, আবার কেউ কেউ একবারও পাচ্ছে না। এ ছাড়া এই ভয়াবহ মানবিক বিপর্যায়ে দেশবাসীকে পাশে থাকার আহ্বানও জানান তিনি।
সংস্থাটির কোষাধ্যক্ষ মাওলানা মো: রবিউল ইসলাম বলেন, সাধারণ কোনো স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই ঘরবন্দি মানুষের কাছে খাদ্য, পানি পৌঁছানো সম্ভবপর নয়। সেনাবাহিনী,বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের মাধ্যমে এসব মানুষকে উদ্ধার করে যেখানে পানি নাই, সেখানে তাঁবু টাঙিয়ে রাখতে হবে। এভাবে শুধু চিড়া-মুড়ি খেয়ে তারা বাঁচতে পারবে না। আর শিশু ও বৃদ্ধরা আরো কষ্টে রয়েছে। সরকারের সব শক্তি ব্যবহার করে এই মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান করছি। এ সময় বন্যা কবলিত কিছু মানুষ সংস্থাটির কর্মকর্তাগণের কাছে এসে বলেন, দীর্ঘদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বিশুদ্ধ পানির বড় সংকট দেখা দিয়েছে ,এই মুহূর্তে বিশুদ্ধ পানি ও মোমবাতির বেশি প্রয়োজন আমাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন, “সাফা” সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা'র কার্যকরী সদস্য মো: জাহিদ, রাকিবুল ইসলাম বায়েজিদ, সারোয়ার জাহান বাবু, সেচ্ছাসেবক মাহফুজুর রহমান (রাসেল) প্রমুখ। “সাফা” সংস্থাটি বাংলাদের উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর জেলায় দীর্ঘদিন থেকে জন কল্যানমুখী সেচ্ছাসেবী সংস্থা হিসেবে কাজ করে আসছে, সংস্থাটির বর্তমান সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী মো: বেল্লাল খান।





























