
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় রুপালী ব্যাংক পিএলসি-এর বড়াইবাড়ী শাখার নাম পরিবর্তন করে 'গঙ্গাচড়া শাখা' হিসেবে নতুন ভবনে স্থানান্তর ও ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে গঙ্গাচড়া শাখা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. মোস্তফা হামিদ।
এসময় উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করীম, রুপালী ব্যাংক বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উপমহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, জোনাল অফিস, রংপুর-এর উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. আব্দুল মোতালেব হোসেন প্রামাণিক এবং গঙ্গাচড়া শাখার ব্যবস্থাপক মো. আল আমিনসহ রংপুর জোনের বিভিন্ন শাখার নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকরাও উপস্থিত ছিলেন।





























