শিরোনাম
শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে সাংবাদিক নেতা লাঞ্ছিত : মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশের 'অনহীহা ​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ : কনিষ্ঠ কর্মকর্তাকে বড় প্রকল্পের পিডি নিয়োগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি বড় প্রকল্পের পরিচালক করা হয়েছে কনিষ্ঠ এক কর্মকর্তাকে।এ নিয়ে বিএমডিএর সিনিয়র কর্মকর্তাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, পঞ্চম গ্রেডের কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা থাকলেও মো. নাজমুল হুদা নামের যে কর্মকর্তাকে ৫২০ কোটি টাকার প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) করা হয়েছে, তিনি বাস্তবে ষষ্ঠ গ্রেডের একজন প্রকৌশল কর্মকর্তা।তিনি সহকারী প্রকৌশলী হলেও বিএমডিএর প্রধান কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্বে আছেন।

বিএমডিএর সহকারী প্রকৌশলীদের মধ্যে নাজমুল হুদার অবস্থান ২০তম এবং বিএমডিএর প্রকৌশল কর্মকর্তাদের মধ্যে তার অবস্থান ৪৭তম।যোগ্য না হলেও বিএমডিএ কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ওই কনিষ্ঠ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক করেছে।এর পেছনে চেয়ারম্যান আখতার জাহান ও তার ব্যক্তিগত সহকারী বণির সহযোগিতা আছে বলে বরেন্দ্রতে আলোচনা আছে।

জানা যায়, ডাবল লিফটিং পদ্ধতিতে পদ্মা নদীর পানি বরেন্দ্র এলাকায় সরবরাহ ও সেচ সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নাজমুল হুদাকে নিয়োগ দিয়ে ৩ মার্চ কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রকল্পের মোট অর্থমূল্য ৫২০ কোটি টাকা।

এর আগে বিএমডিএ’র পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ে প্রধান প্রকৌশলী আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল লতিফ ও চলতি দায়িত্বের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হুদার নাম প্রকল্প পরিচালক হিসাবে সুপারিশ দিয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়।তবে বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবদুর রশীদের পছন্দের জুনিয়র কর্মকর্তা নাজমুল হুদাকেই প্রকল্প পরিচালক করে প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা।

কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব তাসলিমা আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি রাজশাহীতে বিএমডিএ-তে জানাজানি হলে সিনিয়র তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের কাছে মৌখিকভাবে এর প্রতিবাদ জানান।তবে চাকরি বিধি শৃঙ্খলার কারণে প্রতিবাদকারী বঞ্চিত এসব কর্মকর্তা প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ মতে, বিএমডিএতে প্রকল্প পরিচালক নিয়োগের জন্য একটি নীতিমালা আছে।নীতিমালার ৪ (৪) অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেডের নিচে নয় এমন কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগ করতে হবে।সেক্ষেত্রে মো. নাজমুল হুদা একজন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে কোনোভাবেই প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ পেতে পারেন না।নীতিমালার ৩ এর ২(খ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো কর্মকর্তাকে প্রকল্প পরিচালক করতে হলে মানদণ্ড হিসেবে শিক্ষাগত যোগ্যতা, কর্মঅভিজ্ঞতা, প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অভিজ্ঞতা, প্রকিউরমেন্ট-সংক্রান্ত প্রশিক্ষণ ও দক্ষতা বিবেচনায় নিতে হবে।

জানা যায়, নাজমুল হুদার প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অতীত কোনো অভিজ্ঞতা নেই।

অন্যদিকে নীতিমালার ৪ (৪) অনুচ্ছেদে আরও বলা হয়েছে, ক্রয় সংক্রান্ত বিধানাবলী, প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, বাস্তবায়ন কাজে অভিজ্ঞ এবং পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।এক্ষেত্রে পিডি হতে আগ্রহী প্রধান প্রকৌশলী আবুল কাশেম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল লতিফ, নাজমুল হুদার চেয়ে অনেক সিনিয়র ও অভিজ্ঞ।তবে তাদের নতুন এই প্রকল্পের পিডি নিয়োগ না দিয়ে জুনিয়র কর্মকর্তা নাজমুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে।

সূত্র জানায়, ডাবল লিফটিং পদ্ধতিতে বরেন্দ অঞ্চলে পদ্মার পানি সরবরাহ ও সেচ সম্প্রসারণ প্রকল্পটি অতি ঝুঁকিপূর্ণ ও উচ্চ কারিগরিভাবে জটিল।এ ধরনের একটি ঝুঁকিপূর্ণ ও জটিল প্রকল্পের পরিচালক করা হয়েছে কনিষ্ঠ একজন কর্মকর্তাকে, যার প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত কোনো অতীত অভিজ্ঞতা নেই।সেক্ষেত্রে এমন একটি বড় প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে বিএমডিএর কর্মকর্তাদের মাঝে সংশয় সৃষ্টি হয়েছে।

এদিকে প্রকৌশলী নাজমুল হুদার নাম মন্ত্রণালয়ে সুপারিশের ক্ষেত্রে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিএমডিএর কর্মকর্তাদের তালিকায় দেখা গেছে, প্রকৌশলী নাজমুল হুদা ষষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তা।কিন্তু ১১ জানুয়ারি বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ কৃষি মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনা ও সুপারিশে নাজমুল হুদাকে পঞ্চম গ্রেডের কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।

নির্বাহী পরিচালক আবদুর রশিদ বলেন, ‘প্রকল্প পরিচালক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়।আমরা শুধুমাত্র নাম প্রস্তাব করি।মন্ত্রণালয় যাকে যোগ্য মনে করেছে তাকে নিয়োগ দিয়েছে।’নাজমুল হুদাকে পঞ্চম গ্রেডের কর্মকর্তা হিসেবে উল্লেখ করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রকল্প পরিচালক হয়েই ৮ কোটি টাকার দরপত্র আহ্বান করেছেন প্রকল্প পরিচালক নাজমুল হুদা।ওই প্রকল্পে ৮ কোটি টাকার ৪০টি কাজের দরপত্র আহ্বান করা হয়।দরপত্র প্রক্রিয়া শেষে এখন ভাগ-বাটোয়ারার আয়োজন চলছে।সবগুলো কাজই রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।চেয়ারম্যান, ইডি, পরিচালনা বোর্ডের সদস্য, রাজনৈতিক নেতাদের পছন্দের ঠিকাদার, প্রকল্প পরিচালকের ঘনিষ্টরা এই ৪০টি কাজ পাচ্ছেন।রবিবার তাদের কার্যাদেশ দেয়া হবে।

এব্যাপারে প্রকল্প পরিচালক নাজমুল হুদা বলেন, আমি এ বিষয়ে ফোনে কথা বলবো না।আপনি অফিসে এসে বক্তব্য নিবেন বলেই ফোন কেটে দেন।


আরও খবর




শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি

মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত

নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

রাজশাহীতে সাংবাদিক নেতা লাঞ্ছিত : মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশের 'অনহীহা

​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি

মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার,২ এসআই আহত

নারী দিবসে শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত