শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা!দুই সদস্যের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ সভাপতি অ্যাড.এইচএম মনিরুল ইসলাম মনিকে পরিষদের ৯ সদস্য অনাস্থা দিয়েছেন। গত পাঁচটি মাসিক সভায় অনুপস্থিত, ব্যাংক থেকে জাল স্বাক্ষর দিয়ে পরিষদের টাকা তুলে আত্মসাৎ, কার্যক্রম পরিচালনায় না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ৯ ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন। বুধবার তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনের কাছে আবেদন করেছেন। সংরক্ষিত নারী সদস্য সানজিদা আক্তার তামান্না ও সদস্য ফারুক আকন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবী করছেন।

জানাগেছে, গত বছর ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পর আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি কারনে অকারনে পরিষদে অনুপুস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে উপজেলা বিএনপি অফিস ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে। এ সকল কারনে তিনি আত্মগোপনে রয়েছেন। এ বছর পয়েলা জানুয়ারী থেকে ৪ জুন পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগ ৯ ইউপি সদস্যের। গত পাঁচ মাসে তিনি মাসিক সভায় অংশ নেয়নি। এতে পরিষদের কার্যক্রম ব্যহত হচ্ছে। এছাড়াও তিনি অনুপস্থিত থেকে গত ২৭ জানুয়ারী সংরক্ষিত নারী ইউপি সদস্য খাদিজা বেগমের স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক আমতলী শাখার ( ৪৩০১৮০২০০১০৪৯) হিসাব থেকে ৭ লাখ ১৭ হাজার চার’শ ১৫ টাকা তুলে আত্মসাৎ করেছেন। বুধবার চেয়ারম্যান মনির বিরুদ্ধে এ সকল  অভিযোগ এনে অনাস্থা দিয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁনের কাছে আবেদন করেছেন। অপর দিকে সংরক্ষিত নারী সদস্য সানজিদা আক্তার তামান্না ও সদস্য ফারুক আকন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবী করছেন। 

ইউপি সদস্য মোঃ ফারুক আকন নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবী করে বলেন, চেয়ারম্যান মনির বিরুদ্ধে পাঁচটি মাসিক সভায় অনুপস্থিত, আওয়ামীলীগ কার্যক্রম পরিচালনা করা, স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে পরিষদের টাকা আত্মসাৎসহ একাধিক অভিযোগ এনে পরিষদের ৯ ইউপি সদস্য অনাস্থা দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছি। তবে তামান্না ভারপ্রাপ্ত চেয়াম্যান হিসেবে কিভাবে দায়িত্ব পালন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্যানেল চেয়ারম্যান এক। তাহলে কিভাবে তামান্না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পায়?

স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে নারী ইউপি সদস্য খাদিজা বেগম বলেন, আমি অসুস্থ হয়ে ঢাকায় ছিলাম। ওই সময় চেয়ারম্যান ও সচিব আমাকে ফোন দিয়ে টাকা তুলতে সোনালী ব্যাংকের চেকে স্বাক্ষর দেয়ার কথা জানান। পরে এসে জানতে পারি চেয়ারম্যান আমার স্বাক্ষর জাল করে টাকা তুলে নিয়েছেন। 

গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন দিয়েই ছুটিতে আছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। নারী ইউপি সদস্য খাজিদা আক্তারের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো স্বাক্ষর জাল করিনি। খাদিজা নিজেই স্বাক্ষর দিয়েছে। এখন আমাকে ফাঁসাতে ষড়যন্ত্রমুলক এ অভিযোগ দিয়েছেন। তিনি আরো বলেন, আমি ছুটিতে আসার আগে নারী ইউপি সদস্য সানজিদা আক্তার তামান্নাকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এসেছি।

সংরক্ষিত নারী ইউপি সদস্য সানজিদা আক্তার তামান্না বলেন, এ বছর জানুয়ারী মাস থেকে চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। আমিই এখন পর্যন্ত দায়িত্ব পালন করছি। কিন্তু তিনি (চেয়ারম্যান) ছুটিতে আছেন কিনা তা আমি জানিনা। গত পাঁচ মাস ধরেই তিনি অনুপস্থিত আছেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ফারুক আকনের দাবীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার দাবী অযৌক্তিক। চেয়ারম্যান আমাকে লিখিত দায়িত্ব দিয়ে গেছেন। এবং উপজেলা নির্বাহী অফিসার তা অনুমোদন দিয়েছেন। ওই হিসেবেই আমি পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম করা হবে। তবে চেয়ারম্যান আপনার দপ্তরে ছটির আবেদন করেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কয়েকদিন হলো এসেছি। এ বিষয়ে আমার জানা নেই। জেনে বলতে পারবো।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ