
মাসুম পারভেজ,
স্টাফ রিপোর্টার,পাটগ্রাম,
লালমনিরহাট।
বুড়িমারী স্থল বন্দরের আমদানি-
রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে নবনির্বাচিত সভাপতি হয়েছেন মো: আবু রাইয়ান আশয়ারী রছি এবং নবনির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মো: আনিছুর রহমান প্রধান রাজু।
আজ বৃহস্পতিবার বুড়িমারী স্থল বন্দরে দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে, নতুন কমিটি ঘোষণা করা হয় করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বুড়িমারী স্থল বন্দরের সি.এন্ড.এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সহ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সি.এন্ড.এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও কর্মচারীবৃন্দ ।
উল্লেখ্য, গতকাল বুধবার বুড়িমারী স্থল বন্দরের
সি.এন্ড.এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছিল।





























