শিরোনাম
চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে: পল কাপুর অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ: ডিএমপি কমিশনার ফ্লাইট বাতিলে ভোগান্তি চরমে মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু: পরিবেশমন্ত্রী হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা–সিলেট ছয় লেন মহাসড়ক: দুই বছরেও নেই কাজে অগ্রগতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ইতিবাচক–নেতিবাচক দুটোই রয়েছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: মন্ত্রী পুলিশকে আগের পোশাকে ফেরাতে খরচ হবে ২০০ কোটি
বুধবার ০৪ মার্চ ২০২৬
বুধবার ০৪ মার্চ ২০২৬

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ মার্চ ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৪ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।



বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, ঢাকা থেকে শুরু হবে, সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। 



তিনি আশাবাদ ব্যক্ত করে জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আজকে ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনে এসেছিলাম। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০ থানার ওসিদের সবার সঙ্গে কথা বলেছি। তাদের সমস্যা শুনেছি এবং আমাদের যে ইনস্ট্রাকশন সেগুলো আমরা জানিয়েছি। 



তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য ও বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনগণে স্বস্তি প্রদান করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেজন্য পুলিশের ভূমিকা অগ্রগণ্য। আমরা সবাই জানি। 


বিগত সরকারের আমলে পুলিশের কালিমা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বাংলাদেশ বিগত সময়ে একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার মধ্যে ছিল। সেই সময় অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি। জনমনে যাতে আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি। 


তিনি দাবি করে বলেন, পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবে জনগণের বন্ধু এবং সেই হিসেবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করবো। আমি সবার মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়েছি তারা সবাই সংকল্পবদ্ধ। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং তাদের প্রতিষ্ঠান হিসেবে তাদের কপালে যে অতীতে কালিমা লেপন করে দেওয়া হয়েছিল সেজন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে। যার দোষটা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের উপরে এসে পড়েছে। সেজন্য প্রতিষ্ঠান দায়ী নয়।


আরও খবর




চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে: পল কাপুর

অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ: ডিএমপি কমিশনার

ফ্লাইট বাতিলে ভোগান্তি চরমে

মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু: পরিবেশমন্ত্রী

হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা–সিলেট ছয় লেন মহাসড়ক: দুই বছরেও নেই কাজে অগ্রগতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ইতিবাচক–নেতিবাচক দুটোই রয়েছে: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: মন্ত্রী

পুলিশকে আগের পোশাকে ফেরাতে খরচ হবে ২০০ কোটি

সকাল ৯টায়ও তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, ক্ষোভ প্রতিমন্ত্রীর

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

শ্রীপুর পৌরসভা ৭ নং ওয়ার্ডকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

ঘাটাইলে চায়ের দোকানই ভোট বিশ্লেষণ কেন্দ্র, নির্বাচনী আমেজ অলি-গলিতে

বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর গণমিছিল

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

সি এন্ড বি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর অভিযানে গাঁজা ইয়াবাসহ আটক ৩

কিশোরগঞ্জ-২ এ নীরব ভোটে চমক দিতে চায় জামায়াত, সমানতালে ধানের শীষ

মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে বিএনপি: ফরিদুল ইসলাম


এই সম্পর্কিত আরও খবর

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে: পল কাপুর

অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ: ডিএমপি কমিশনার

ফ্লাইট বাতিলে ভোগান্তি চরমে

মে থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু: পরিবেশমন্ত্রী

হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ইতিবাচক–নেতিবাচক দুটোই রয়েছে: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: মন্ত্রী

পুলিশকে আগের পোশাকে ফেরাতে খরচ হবে ২০০ কোটি

সময় টিভির উপদেষ্টা হলেন মাহফুজ কবির মুক্তা

প্রতীকের রাজনীতি ও বিকল্পের সংকট: বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কিছু কথা