শিরোনাম
আমতলীতে আদালতে মানিত সাক্ষী দেয়ায় মারধোরের অভিযোগ,হাসপাতালে ভর্তি জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা জামালগঞ্জে তেল সংকট দূরীকরণে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময় ‎গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনেকেই যাচাই না করে যা ইচ্ছা লিখে ফেলে: সুনেরাহ ‘জুলাই থেকে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পাবে শিক্ষার্থীরা’ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল সরকারি ছুটি এক বছরে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু-নিখোঁজ তেলের মজুদ তলানিতে, বন্ধের পথে ‘ছোট’ ট্রেন রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান
বুধবার ২২ এপ্রিল ২০২৬
বুধবার ২২ এপ্রিল ২০২৬

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

প্রকাশিত:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। 

ঘটনাটির প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি মাদ্রাসার সহকারী মৌলভী মো. মামুন মিয়াকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন। 

তিনি জানান, কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে ইউএনও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশনের মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. মামুন মিয়া রাড়ীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাদ্রাসার একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, মো. মামুন মিয়া প্রায় দুই-তিন বছর আগে মাদ্রাসায় যোগদানের পর থেকেই তাদের সঙ্গে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। অনেক সময় তিনি শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনও করতেন।

তারা আরও জানায়, সবসময় তার ভয়ে আতঙ্কে থাকতে হতো এবং বিষয়টি একাধিকবার অন্য শিক্ষকদের কাছে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানায়। ইউএনও সরেজমিনে এসে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করে।

মাদ্রাসার একাধিক অভিভাবক ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা ও নিরাপদ পরিবেশের জন্য মাদ্রাসায় পাঠাই। কিন্তু যদি শিক্ষকরাই এ ধরনের অনৈতিক কাজে জড়িত থাকেন, তাহলে সন্তানের নিরাপত্তা কোথায় থাকবে?

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীরা ভয় ও লজ্জার কারণে অনেক সময় এমন ঘটনা বলতে পারে না। বিষয়টি প্রকাশ পাওয়ায় আমরা ইউএনও মহোদয়ের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাই। তবে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

অভিযুক্ত মাদ্রাসার সহকারী মৌলভী মো. মামুন মিয়া বলেন, মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী ছদ্মনাম (পরী) গত ২মাস আগে বিয়ে হয়ে যায়। তার বিয়ে হয়ে যাওয়াটা আমি নিতে পারি নাই, আমি তাকে খুব পছন্দ করতাম। তার পরিবারের সাথে আমার পারিবারিক সুসম্পর্ক আছে। কিন্তু আজকে মাদ্রাসার ওয়াশরুমে দরজা বন্ধ করে আমি কিছু করি নাই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগে সরেজমিনে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 


আরও খবর




চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব, সভাপতি সোহাগ, সি: ভাইস প্রেসিডেন্ট সীমান্ত

আমতলীতে আদালতে মানিত সাক্ষী দেয়ায় মারধোরের অভিযোগ,হাসপাতালে ভর্তি

জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা

জামালগঞ্জে তেল সংকট দূরীকরণে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

‎গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী পণ্য বোঝাই ট্রলারডুবি!বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি

চকরিয়ায় বেড়িবাঁধে মিলল যুবকের মৃতদেহ, আতঙ্ক ছড়াল এলাকায়

কর্ণফুলীতে মধ্যরাতে ছিনতাইকারীর কবলে অটোরিকশা চালক, এখনো নি'খোঁজ

স্ত্রীর সঙ্গে অভিমান-লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

রাঙ্গাবালীতে এসএস‌সি ও দা‌খিল প‌রীক্ষার প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য

আইনের প্রতি শ্রদ্ধা: সাংবাদিকতা ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষক

অনেকেই যাচাই না করে যা ইচ্ছা লিখে ফেলে: সুনেরাহ

‘জুলাই থেকে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পাবে শিক্ষার্থীরা’

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল সরকারি ছুটি

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব, সভাপতি সোহাগ, সি: ভাইস প্রেসিডেন্ট সীমান্ত

আমতলীতে আদালতে মানিত সাক্ষী দেয়ায় মারধোরের অভিযোগ,হাসপাতালে ভর্তি

জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা

জামালগঞ্জে তেল সংকট দূরীকরণে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

‎গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী পণ্য বোঝাই ট্রলারডুবি!বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি

চকরিয়ায় বেড়িবাঁধে মিলল যুবকের মৃতদেহ, আতঙ্ক ছড়াল এলাকায়

কর্ণফুলীতে মধ্যরাতে ছিনতাইকারীর কবলে অটোরিকশা চালক, এখনো নি'খোঁজ

স্ত্রীর সঙ্গে অভিমান-লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

রাঙ্গাবালীতে এসএস‌সি ও দা‌খিল প‌রীক্ষার প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য