শিরোনাম
চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৫ মার্চ ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৫ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানার নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপেই চাটখিল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।


চাটখিল পৌরসভা দেশের একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও উন্নয়নের দিক থেকে এখনও অনেক পিছিয়ে রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। ফলে আগামী নির্বাচনে দক্ষ, যোগ্য ও উন্নয়নমুখী নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও বিভিন্ন মহলে উঠে আসছে।


এ প্রেক্ষাপটে আলোচনায় রয়েছেন চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা। তিনি পৌরসভার সুন্দরপুর ৩ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন কারিগর বাড়ির মকবুল আহমেদের একমাত্র সন্তান। ছাত্ররাজনীতি থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা। তিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বর্তমানে তিনি চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।


রাজপথের এই সাবেক ছাত্রনেতা অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার মামলা-হামলার শিকার হন এবং কারাবরণ করেন। তৎকালীন সময়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডাকে রাজধানী ঢাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কারাবরণ করেন।

দলীয় নেতাকর্মীরা জানান, আন্দোলন-সংগ্রামের সময় তিনি নেতাকর্মীদের সুসংগঠিত করে রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে, সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় কাঠামো পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করছেন। এই প্রেক্ষাপটে চাটখিল পৌরসভার নেতাকর্মীদের প্রত্যাশা, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।

তাদের মতে, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা মোহাম্মদ মাসুদ রানাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তবে তা যেমন দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, তেমনি চাটখিল পৌরসভার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।


আরও খবর




চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শেরপুর ৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুরাদনগরে মাটিখেকোর খপ্পরে পড়ে বিলীন হচ্ছে কৃষি জমি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ