শিরোনাম
“চাটখিলে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না”- সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নাঙ্গলকোটে সাবেক সংসদ আবদুল গফুর ভুঁইয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার নামে মাদক ব্যবসায়ী আটক সেনবাগে রেইনবো যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ টাঙ্গাইলে স্কুল ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ ও অভিষেক অনুষ্ঠান পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার মাহফিল
শনিবার ০৭ মার্চ ২০২৬
শনিবার ০৭ মার্চ ২০২৬

“চাটখিলে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না”- সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৭ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, চাটখিলে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি চলবে না।


শুক্রবার (৬ মার্চ) বিকেলে চাটখিল উপজেলার পরানপুর-কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ব্যারিস্টার খোকন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলবাজকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে, তাহলে তাদের পক্ষ নিয়ে কেউ থানায় বা প্রশাসনের কাছে সুপারিশ করতে যাবেন না।



তিনি বলেন, কোনো মাদক কারবারি, চাঁদাবাজ বা দখলবাজের পক্ষে যদি কেউ তদবির করার চেষ্টা করে, তাহলে বিষয়টি তাকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।


তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় কিছু লোক নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিলেও বাস্তবে তারা জামায়াতের পক্ষে কাজ করেছে এবং চাটখিল–সোনাইমুড়ী আসনে বিএনপিকে পরাজিত করার চেষ্টা করেছে। তাই আগামী দিনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কোনো কমিটি গঠনের ক্ষেত্রে পকেট কমিটি’ করা যাবে না এবং ব্যক্তিগত বা স্বজনপ্রীতির ভিত্তিতে কাউকে কমিটিতে রাখা হবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।


মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বিএসসির সভাপতিত্বে এবং মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী, আনিস আহমেদ হানিফ, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমূখ।


এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সংবর্ধনা প্রদান করা হয়।


আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আরও খবর




“চাটখিলে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না”- সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে রেড এর্লাট

মাধবদীতে এবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী; গ্রেফতার-১

নাঙ্গলকোটে সাবেক সংসদ আবদুল গফুর ভুঁইয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো, দুশ্চিন্তায় কৃষক

লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার নামে মাদক ব্যবসায়ী আটক

সেনবাগে রেইনবো যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে স্কুল ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ ও অভিষেক অনুষ্ঠান

পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লিয়াকত এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পঞ্চগড় সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

ঘাটাইলে চায়ের দোকানই ভোট বিশ্লেষণ কেন্দ্র, নির্বাচনী আমেজ অলি-গলিতে

বিসমিল্লাহ সনো ডায়াগনস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর গণমিছিল

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

কিশোরগঞ্জ-২ এ নীরব ভোটে চমক দিতে চায় জামায়াত, সমানতালে ধানের শীষ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে রেড এর্লাট

মাধবদীতে এবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী; গ্রেফতার-১

নাঙ্গলকোটে সাবেক সংসদ আবদুল গফুর ভুঁইয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো, দুশ্চিন্তায় কৃষক

লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার নামে মাদক ব্যবসায়ী আটক

সেনবাগে রেইনবো যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে স্কুল ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ ও অভিষেক অনুষ্ঠান

পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত