
মৃনাল কান্তি - স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক, সাবেক পৌর মেয়র ও মোস্তফা কামালের সৌজন্যে নেতাকর্মীদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে তার নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিলের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জিএস ফরিদ আহমেদ, সাবেক সদস্য সচিব শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া সহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আগত প্রায় দুই হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং মধ্যাহ্নভোজে মিলিত হন।
ঈদ পুনর্মিলনীটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




























