
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাবৃন্দ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চাটখিলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
সুবর্ণচর ও চাটখিল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলার বিভিন্ন প্রস্তুতির তথ্য সভায় তুলে ধরেন।
এসময় অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি নির্বাচন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিবর্গের বিরুদ্ধে সেনা বাহিনী কঠোর অবস্থার কথা তিনি জানান। সন্ত্রাসীদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সাহায়তার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সর্বাত্মকভাবে প্রস্তুত আছে বলেও তিনি জানান। এসময় তারা স্থানীয় সাংবাদিকসহ সকল সচেতন নাগরিকদের সহযোগিতার কামনা করেন।
সভায় সেনা কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেজর আসফিয়া মোবাশ্বের অর্থি, ক্যাপ্টেন পারভেজ,লেফটেন্যান্ট হোমায়রা, লেফটেন্যান্ট মোহাইমিন, চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস সুলতান, চাটখিল উপজেলার উপপ্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন প্রমুখ।
সভায় চাটখিল উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তরের চাটখিল উপজেলা প্রতিনিধি মো. আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্ত খবরের চাটখিল প্রতিনিধি আনিস আহমেদ হানিফ, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের চাটখিল প্রতিনিধি মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের চাটখিল প্রতিনিধি সাইফুল ইসলাম রিয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের চাটখিল উপজেলা প্রতিনিধি শোয়েব হোসেন ভুলু, বাংলাভিশন মাল্টিমিডিয়ার নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল কানন, দৈনিক আমাদের সময়ের চাটখিল উপজেলা প্রতিনিধি মেহেদী হাছান রুবেল, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. নুর হোসাইন রিয়াজ, দৈনিক খবরপত্রের নোয়াখালী প্রতিনিধি হান্নান শাকুর, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. মনির হোসেন সোহেল, দৈনিক ঢাকার প্রতিনিধি ইয়াসিন চৌধুরী, বাংলাদেশ সংবাদ প্রতিদিনের প্রতিনিধি আনোয়ারুল আজিম, রাজধানী টিভির প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসাইন নাঈম, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম, দৈনিক সমাচারের প্রতিনিধি ইমাম হাসান, দৈনিক দেশ সেবার প্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন, দৈনিক চাটখিল বার্তার প্রতিনিধি মহিন উদ্দিন, দৈনিক অন্য দিগন্তের প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি সিরাজুল ইসলাম হাসান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মৃণাল কান্তি মজুমদার, দৈনিক অনন্ত বাংলার মাশফিকুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. ফরিদ খান প্রমুখ।




























