
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা সদর এলাকায় মাহমুদুল হাসানের কাঁচা বসতঘর পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। ৬মার্চ (শুক্রবার) ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। চন্দনাইশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাপড়-চোপড়, দলিল, নগদ টাকা, স্বর্ণলাংকার পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এতে ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসে কর্মরত কামরুল ইসলাম।





























