
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)-এর স্থায়ী কমিটির মহাসচিব ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ এস এম মাসুম হান্নান।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মীর আরিফুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলুল কাদের, সহ-সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি মিশকাতুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর খালেদ মাহমুদ বাবর, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল ইমন এবং অর্থ সম্পাদক নাঈম ইসলাম। এসময় চন্দনাইশ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চন্দনাইশ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য সামলান ইসলামের মা মরহুমা খালেদা বেগমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া শেষে সকলের মাঝে ইফতারি পরিবেশন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।




























