
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ গৃহবধু আয়েশা সিদ্দিকা মুক্তার কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি মুক্তার ২ সন্তানকে তার মামার পরিবারে এনে দেয়ার জন্য আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন। একই সাথে ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানান। পরে তিনি দক্ষিণ হাশিমপুর এম এ কে উচ্চ বিদ্যালয় সড়কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম, যুবদল নেতা সিরাজুল ইসলাম প্রমূখ।
































