
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের সমর্থনে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের আয়োজনে ও হাশিমপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব আবদুর রহমান শ্যামার সার্বিক সহযোগিতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি (শনিবার) রাতে ভাই খলিফা পাড়ার জানাযার মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম. এ. হাশেম রাজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মারুফ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল সওদাগর, মো. হাসেম, মো. জাহেদ, মো. হেলাল উদ্দিন, মো. ইউসুফ, মো. আবছার উদ্দিন, মো. আবদুল আজিজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
এসময় বক্তরা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।



























