
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের রামরায় গ্রামের অ্যাডভোকেট জলিল আহমেদ এর বাড়িতে সিসি ক্যামেরা ভেঙ্গে ৫ লক্ষ টাকা সহ স্বর্ণ অলংকার লুটের ঘটনা ঘটে এই বিষয়ে ভুক্তভোগী এডভোকেট মোঃ জলিল আহমেদ বাদী হয়ে কুমিল্লার ৯ নং আমুলী আদালতে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বাদীর অভিযোগ সূত্রে জানা যায় একই ওয়ার্ডের মোঃ ফরিদ আহমেদ(২৭), মোঃ মহিউদ্দিন (৪৩), মোঃ গিয়াস উদ্দিন (৪৬), সর্ব পিতা মৃত সিরাজ উদ্দিন, মোঃ সাইফুল আজম(৪৩), পিতা মৃত তমিজ উদ্দিন, ওয়ার্ড নং ৮, চৌদ্দগ্রাম পৌরসভা। গত২৩ শে মার্চ ২০২৫ ইং তারিখে অনুমান দুপুর ১টা ১৫মিনিটের সময় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা ও লুট পাট চালায় এবং ঘরে থাকা দুই লক্ষ টাকা 0১ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী নিকটস্থ চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়। যাহা চৌদ্দগ্রাম থানার অভিযোগ নং SDR No. 1072/22, date- 12/04/2022. বাদী ইতে পুর্বে ১নং আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আরো দুইটি অভিযোগ দায়ের করে, যাহার SDR No. 155/19, date- 28/01/2019. এবং ২ ও ৩ নং আসামীর বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ জেলা মেজিস্ট্রট আদালতে পি.আর-১০২৭/২০২৪ নং মামলা চলমান আছে। সন্ত্রাসীরা বাদী এডভোকেট মোঃ জলিল আহম্মদেরে পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিকানা ভোগ দখলীয় পুকুর পাড়ের জায়গায় বসানো ১টি পানির পাম্প উঠিয়ে নিয়ে যায়। মাটির নিচের পাইপগুলোর উপর সিমেন্ট কনক্রিট দিয়ে ঢালাই দিয়ে দেয়। যাহা তদন্ত করলে বেড়িয়ে আসবে। সন্ত্রাসীদের অত্যাচারে এডভোকেট মোঃ জলিল আহম্মেদ এর পরিবার নিরপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে কুমিল্লার ৯নং আমলী আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। যার নং- ২৮৯/২৫, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআিইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।





























