
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা মাকেশ্বর চেংটা থেকে খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ এ কাজের উদ্বোধন করেন ।
খালটির গভীরতা ৩০ ফিট, প্রশস্ত ৪০ ফিট, হাইড ৮ ফিট, লম্বায় প্রায় ৩ কিলোমিটার।
খাল টি মাকেশ্বর চেংটা থেকে লোকের পাড়া ইউনিয়ন এর জোলাপাড়া পর্যন্ত কাজ চলমান হবে ।
সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ। চ্যাংটা খালটি দীর্ঘদিন ধরে বর্জ্য ও মাটির স্তুপে বন্ধ হয়ে পড়ে থাকায় এর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুকনো মৌসুমে চাষাবাদের জন্য পানি সংকট দেখা দিত।
খালটি খননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা এলাকার কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





























