শিরোনাম
নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল: মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা জরুরি : শামসুজ্জামান দুদু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্রকে অনুসরণ করা হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়। তাই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য দেশনেত্রীর সুস্থতা জরুরি। আসুন সবাই তার জন্য দোয়া করি।



বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।


দুদু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচার থেকে তিনি বাংলাদেশকে মুক্ত করেছিলেন। মানুষের ভালোবাসা নিয়ে তিনি তিনবার ক্ষমতায় এসেছেন। অথচ সেই মানুষটাই আজ হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবে ডাক্তাররা বলছেন, তিনি আগের থেকে এখন কিছুটা ভালো আছেন।



সবাইকে আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন, সুস্থতা দিতে পারেন। আসুন, আমরা সবাই আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহতায়ালা যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।


ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের বাঁচতে শিখিয়েছেন। আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতি করে আজ যে জায়গায় এসেছি, এই দেশে আমার সবকিছুই তার হাত ধরে। এই মানুষটি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি কখনো প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে ছিলেন না। তিনি কুৎসা পছন্দ করতেন না, নিজেও করতেন না। তিনি কখনো বিদ্বেষী ছিলেন না।



তিনি বলেন, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে তিনি ক্ষমতার বাইরে থেকেও, আবার ক্ষমতায় থেকেও কাজ করেছেন— সেগুলো ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ যেন তার সুস্থতা নিশ্চিত করেন।


আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লাইন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


আরও খবর




সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল:

মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ

‎চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলামিন হোসেনের মায়ের মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

‎স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যে অপহরণ হওয়া পারভেজ কে উদ্ধার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

তাহেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল

বর্তমান রাষ্ট্রপতিকেই রেখে দিচ্ছে বিএনপি?

মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপি

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল

​রাজশাহীতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাহফুজুর রহমান রিটনের ইফতার

রাজশাহীতে মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন