শিরোনাম
মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান ‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

ধানের শীষে ভোট,হাওরের মানুষের উন্নয়নের গ্যারান্টি:আনিসুল হক

প্রকাশিত:মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াই এবং জনগণের প্রতি অগাধ আস্থা নিয়েই বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরবে বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (ধর্মপাশা,মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন,বিএনপি জনগণের দল। জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তির ওপর ভর করেই ইনশাল্লাহ বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় যাবে।

সোমবার (১৭ নভেম্বর) মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলের অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন,দু’একটি দল জানে সৎ ভাবে ভোটের মাঠে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চলছে। কিন্তু জনগণের শক্তি ও সচেতনতার কাছে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি কোনো রাজনৈতিক শ্লোগান নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বাস্তব রোডম্যাপ। এতে জীবন ও সম্পদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা,বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং হাওরাঞ্চলের টেকসই উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

হাওরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,বছরের অর্ধেক সময় পানির নিচে থাকা এই অঞ্চলের মানুষের জন্য কার্যকর উন্নয়ন পরিকল্পনা নেই বললেই চলে। অথচ কৃষি,মৎস্য ও পর্যটনের অপরিসীম সম্ভাবনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হাওরের কৃষি উন্নয়ন,আধুনিক সেচ ব্যবস্থা, মাছচাষ সম্প্রসারণ ও টেকসই পর্যটন উন্নয়নে বিশেষ মেগা প্রকল্প নেওয়া হবে।

তিনি নারীর উন্নয়ন ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন,দেশের অর্ধেক নারী।নারীর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই পূর্ণতা পায় না। বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষা,কর্মসংস্থান,নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।তিনি নারী ভোটারদের প্রতি আহ্বান জানান ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিন।

পথসভায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনামুল গণি তালুকদার রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াৎ,যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার ও মোশাহিদ তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি এমারুল হক শান্ত, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

স্থানীয় হাজারো মানুষের উপস্থিতিতে পথসভাটি জনসমাবেশে পরিণত হয়। আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে ধানের শীষের স্লোগানে।


আরও খবর




ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল