শিরোনাম
বুধবার ২২ এপ্রিল ২০২৬
বুধবার ২২ এপ্রিল ২০২৬

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২০ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:সোমবার ২০ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ 

‎গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে সন্ধ্যা নামলেই স্থানীয় ও বহিরাগত কিছু যুবকের মাদক সেবনের অভিযোগ উঠেছিল। পাশাপাশি ধানঘড়া চারমাথা এলাকায়  চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন এলাকাবাসী।

‎এ প্রেক্ষিতে দৈনিক আলোকিত সকাল পত্রিকার  অনলাইন নিউজ পোর্টালে গত ( ১৪ এপ্রিল)  সংবাদ প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজ একত্রিত হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মাদক বিক্রি ও সেবন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎স্থানীয় যুবকদের ভাষ্য, “স্কুল মাঠে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর এখানে নিয়মিত মাদকের আড্ডা বসতো। এতে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়ছিল। আমরা সবাই মিলে এই অবস্থা আর মেনে নিতে চাই না।”

‎তারা আরও বলেন, “সংবাদ প্রকাশের পর আমরা সাহস পেয়েছি। এখন আমরা চাই প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত করা হোক।”

‎এদিকে, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, “বিষয়টি সামনে আসার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। বিদ্যালয় মাঠে যাতে আর কোনো ধরনের মাদক সেবন বা আড্ডা না হয়, সে জন্য দপ্তরি মাসুদকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় নজরদারি বাড়ানো হয়েছে।”

‎তিনি আরও বলেন, “সংবাদটি প্রকাশ করে বিষয়টি সবার সামনে তুলে ধরায়  দৈনিক আলোকির সকাল পত্রিকার, সাংবাদিক কাওছারকে আমি ধন্যবাদ জানাই। তার সাহসী ভূমিকার কারণে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পেরেছি। সমাজের উন্নয়নে এ ধরনের সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

‎স্থানীয়দের মতে, ইতোমধ্যে স্কুল মাঠে আলোর ব্যবস্থা ও নজরদারি জোরদার করায় পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা করছেন, সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে ধানঘড়া এলাকা দ্রুতই মাদকমুক্ত পরিবেশে ফিরে আসবে।


আরও খবর




জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা

জামালগঞ্জে তেল সংকট দূরীকরণে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

‎গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী পণ্য বোঝাই ট্রলারডুবি!বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি

চকরিয়ায় বেড়িবাঁধে মিলল যুবকের মৃতদেহ, আতঙ্ক ছড়াল এলাকায়

কর্ণফুলীতে মধ্যরাতে ছিনতাইকারীর কবলে অটোরিকশা চালক, এখনো নি'খোঁজ

স্ত্রীর সঙ্গে অভিমান-লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

রাঙ্গাবালীতে এসএস‌সি ও দা‌খিল প‌রীক্ষার প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য

আইনের প্রতি শ্রদ্ধা: সাংবাদিকতা ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষক

অনেকেই যাচাই না করে যা ইচ্ছা লিখে ফেলে: সুনেরাহ

‘জুলাই থেকে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পাবে শিক্ষার্থীরা’

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল সরকারি ছুটি

এক বছরে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু-নিখোঁজ

তেলের মজুদ তলানিতে, বন্ধের পথে ‘ছোট’ ট্রেন

রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

জামালগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতিমূলক সভা

জামালগঞ্জে তেল সংকট দূরীকরণে ডিলারদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

‎গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী পণ্য বোঝাই ট্রলারডুবি!বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি

চকরিয়ায় বেড়িবাঁধে মিলল যুবকের মৃতদেহ, আতঙ্ক ছড়াল এলাকায়

কর্ণফুলীতে মধ্যরাতে ছিনতাইকারীর কবলে অটোরিকশা চালক, এখনো নি'খোঁজ

স্ত্রীর সঙ্গে অভিমান-লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

রাঙ্গাবালীতে এসএস‌সি ও দা‌খিল প‌রীক্ষার প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য

আইনের প্রতি শ্রদ্ধা: সাংবাদিকতা ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষক

চরফ্যাশন টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের কমিটি গঠন