
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মপাশা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) পূর্ববাজার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার মো. এস এম ফজলে রাব্বি রাজীব, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্ল্যাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল, প্রেসক্লাব সভাপতি সেলিম আহম্মেদ, সহ-সভাপতি আরিফ খান, সাধারণ সম্পাদক শাকিন শাহ, কোষাধাক্ষ মো. আকমল হোসেন চৌধুরী বিপ্লব, দপ্তর সম্পাদক সাইয়েদ কুতুব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ইমাম হোসেনসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে সকল মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




























