
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় খাঁন বিজয় (২৭) কে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। সোমবার (৩ই ফেব্রুয়ারি) রাত বারটার দিকে সেলবরষ ইউনিয়নের আহমদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে গতবছরেের ৭ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের বাসিন্দা ও পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় খাঁন বিজয়কে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





























