
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধুনট উপজেলা বাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করেন তিনি।
নবাগত ইউএনও'র আরিফ উল্লাহ নিজামী বগুড়ার ধুনট উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ,“ঈদ মোবারক।




























