শিরোনাম
পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

ধুনটে আওয়ামীলীগের বিরুদ্ধে মামলায় বিএনপি নেতাসহ দিনকালের সাংবাদিকও আসামী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিলের মামলায় আওয়ামীলীগ নেতা, বিএনপির নেতা সহ দিনকালের সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ওসি সাইদুল আলম।


মামলার নথি থেকে জানা যায়, বিএনপি নেতা রিপন শেখ তার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আসিব ইকবার সনি, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এজিএম বাদশা, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুস সোবহান সহ ৯৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়, সোমবার রাত সাড়ে ৭টায় তারা পিস্তল, দেশীয় অস্ত্র,  ককটেল, লাঠি নিয়ে বাদীকে আক্রমন করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

মামলার নথি থেকে আরো জানা যায়, মামলায় ৯ নম্বর আসামী করা হয়েছে দৈনিক দিনকালের ধুনট উপজেলা সংবাদদাতা ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনকে এবং ২৬ নং আসামী করা হয়েছে গোসাইবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সানোয়ার হোসেন বিপুলকে। এছাড়া ওই মামলার আসামী গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটনকে সোমবার বিকেলে ঘটনার আগেই সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের উপর হামলা, গাড়ী ভাংচুরের মামলায় গ্রেফতার করে মঙ্গলবার জেল হাজতে প্রেরন করা হলেও তাকেও মামলার আসামী করা হয়েছে।


মামলার আসামী ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক দিনকালের ধুনট উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন ইমন জানান, কখনও কোন রাজনৈতিক দলের সদস্য ছিলাম না। স্বাধীন সাংবাদিকতা করি। যখন আওয়ামীলীগের মশাল মিছিল হয় তখন আমি সঙ্গে সঙ্গে ওসি ফোন করে জানাই এবং আমার নিজস্ব অনলাইন পোর্টালে ছবিসহ নিউজ আপলোড করি। আর তখনই একটি মহলের একজন ক্ষিপ্ত হয়ে আমাকে আসামী করেছে।


তবে এবিষয়ে জানতে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশার সাথে মোবাইলে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিলেও কোন উত্তর পাওয়া যায়নি।


মামলার অন্য আসামী ছানোয়ার হোসেন বিপুল জানান, আমি গোসাইবাড়ী ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশা আমার বাড়ীর পাশেই বিয়ে করেছে। আওয়ামী লীগ থাকা অবস্থায়ও তিনি আমার এলাকার মামলার দালালী করেছে অন্যায় ভাবে। এ কারনে বাদীকে ম্যানেজ করে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের মামলার সাথে আমার নাম দিয়েছে। 


গোঁসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বিএনপির বিরুদ্ধে যদি বিএনপিই মামলা করে তাহলে কোথায় দাড়াবো আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলায় মিথ্যা আসামী করার প্রতিবাদ জানিয়েছি।


গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটনের স্ত্রী রিক্তা বেগম জানান, আমার স্বামীর বিরুদ্ধে কোন মামলা ছিল না। তবুও সোমবার বিকেল ৫টায় পুলিশ ধরে নিয়ে গেল এবং অজ্ঞাত আসামী হিসাবে কয়েক বছর আগের মামলায় জেল হাজতে মঙ্গলবার পাঠানোর পর বুধবার ঘটনার সময় সাড়ে ৭টা দেখিয়ে  আরেকটি মামলায় জড়ালো।


এবিষয়ে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, বিএনপির এক কর্মী মামলা করেছে। তখন আমি থানায় ছিলাম না। তবে মামলা তদন্ত করে দেখবো আসলেই কারা জড়িত ছিল।  অন্যায় ভাবে কাউকেই হয়রানী করা যাবে না। তবে ওসি বলেন, যখন ঘটনা ঘটে তখন দিনকালের প্রতিনিধি আমাকে ফোন দিয়ে বলেছিল কি যেন ঘটছে। পরে দ্রুত ফোর্স নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করি। 


আরও খবর




পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস