
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার পূর্বভরনশাহী এলাকায় প্রতিবন্ধীকে ছুরিকাঘাত করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে । শুক্রবার (১৩ মার্চ) এ বিষয়ে বাদী আনারুল ইসলাম ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্তে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আনারুল ইসলাম (৫৫), শারীরিক প্রতিবন্ধি, পিতা-মৃত আব্দুর রশিদ (৫) অহিদুর রহমান, সাং-পূর্ব ভরনশাহী, পৌরসভা ০৩নং ওয়ার্ড, থানা-ধুনট, জেলা-বগুড়া' এর সঙ্গে বিবাদী ১। মোঃ কবির হাসান (২৫), পিতা-মোঃ টিক্কা শেখ, ২। মোঃ টিক্কা শেখ (৫৫), ৩। মোঃ মোন্নাত শেখ (৫০), উভয়ের পিতা-মৃত নামদার শেখ, ৪। মোছাঃ তারা ভানু (৫০), স্বামী-মোঃ টিক্কা শেখ, সর্বসাং-পূর্ব ভরনশাহী, পৌরসভা ০৩নং ওয়ার্ড, থানা-ধুনট, জেলা-বগুড়া'গণের বিরোধ চলে আসছে।মামলা নং ২৫৫/২০২৫ দায়ের করায় বিবাদীগণ ক্ষুব্ধ হয়ে বাদীর স্বত্ব দখলীয় জমি যাহার খতিয়ান সি এস ১২২, এস এ ২১৬, দাগ নং ৫৪০২ ও ৫৩৯৪ জমিতে জবরদখলের উদ্দেশ্যে ১২/০৩/২০২৬ তারিখ সকালে পূর্ব ভরনশাহী গ্রামে এসে নির্মিত প্রাচীর ভেঙে প্রায় ৩,০০,০০০৳ তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং বাদী ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
বাদি ও তার স্ত্রীকে আহত অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে ধুনট থানার এএসআই মেহেদি হাসান বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




























