
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিকেল ৩ ঘটিকায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা নায়েবে আমির আব্দুল বাছেদ।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সাংবাদিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে সমাজে হলুদ সাংবাদিকতা হ্রাস পাবে।
তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ , অধ্যাপক তরিকুল ইসলাম,কর্ম পরিষদের সদস্য আব্দুল ওহাব, মাহমুদ আলম লেবু প্রমুখ।





























