শিরোনাম
পত্নীতলায় পুলিশের অভিযানে ৭০ বোতল ইস্কাফসহ আটক -১ আমতলীতে ওরশ থেকে ফেরার পথে শিশু নিহত 'মবসন্ত্রাস জিইয়ে রাখতে অন্তর্বর্তী সরকারে পথ অনুসরণ করছে বিএনপি- চবি ছাত্রসেনার অভিষেক অনুষ্ঠানে বক্তারা গাইবান্ধায় পেট্রোল-অকটেন সংকট: কর্মহীন হয়ে পড়েছেন বাইক মিস্ত্রিরা দারুননাজাত মাদ্রাসায় সাপ্তাহ ব্যাপী বইমেলা-২০২৬ এর উদ্বোধন ও স্বর্ণপদক প্রদান লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা রামেক হাসপাতালে বিএসসি নার্সিংয়ের ইন্টার্নশিপ ও শিশু হাসপাতাল চালুর দাবি চাটখিলে ১৪৩৩ সনের বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সোমবার ১৩ এপ্রিল ২০২৬
সোমবার ১৩ এপ্রিল ২০২৬

ডিএনসিসির ৫৫৮ কেন্দ্রে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা, লক্ষ্য ৫ লাখ শিশু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ৫৫৮ কেন্দ্রে আজ রোববার থেকে ‌‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে। আগামী ১১ মে পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


সকালে রাজধানীর কড়াইল এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।



প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রত্যেক শিশুকে অবশ্যই এই টিকা দিতে হবে।


তিনি জানান, প্রথমে দেশের ১৭টি উপজেলায় এবং পরে ৪টি সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।



অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি জেনারেল হাসপাতালে রুপান্তর করার পরিকল্পনা রয়েছে, যাতে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নগরবাসীকে আরও উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া যায়।


এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে হাম-রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে ডিএনসিসি এলাকায় ৫৪টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৫০২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও ৩৫টি ইভিনিং সেন্টার ও ৮টি ফ্রাইডে সেন্টারের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।


ক্যাম্পেইন বাস্তবায়নে মোট ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন ভলান্টিয়ার এবং ২০৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।


অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব অভিভাবককে তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


ডিএনসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনিসেফের ইম্যুনাইজেশনের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী।


আরও খবর




পত্নীতলায় পুলিশের অভিযানে ৭০ বোতল ইস্কাফসহ আটক -১

আমতলীতে ওরশ থেকে ফেরার পথে শিশু নিহত

'মবসন্ত্রাস জিইয়ে রাখতে অন্তর্বর্তী সরকারে পথ অনুসরণ করছে বিএনপি- চবি ছাত্রসেনার অভিষেক অনুষ্ঠানে বক্তারা

গাইবান্ধায় পেট্রোল-অকটেন সংকট: কর্মহীন হয়ে পড়েছেন বাইক মিস্ত্রিরা

দারুননাজাত মাদ্রাসায় সাপ্তাহ ব্যাপী বইমেলা-২০২৬ এর উদ্বোধন ও স্বর্ণপদক প্রদান

লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ

পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

বংশীকুন্ডা দক্ষিণ ইউপিতে ক্ষমতার দ্বন্দ্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ

পরকীয়ার জেরে জবাই করে হত্যা

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর থেকে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর

কাগজে উন্নয়ন, বাস্তবে দুর্নীতি ব্লকের নামে ভাঙ্গন ঠেকানো নয়, চলছে টাকা লোপাট!

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের


এই সম্পর্কিত আরও খবর

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

‘হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে’

জ্বালানি কেনায় বৈচিত্র্যহীন উৎসে আটকা বাংলাদেশ

রাজধানীতে উচ্ছেদের নামে চলছে পুলিশ-হকারের ইঁদুর-বিড়াল খেলা

রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বন্ধ থাকা দেশের সব টেক্সটাইল ও জুট মিল চালু হবে: প্রতিমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে উদ্বোধন, প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

তরুণের উদ্যোগে প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত