শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

দোয়ারাবাজারে সেচের পানি তীব্র সঙ্কট কৃষকের স্বপ্ন ভাঙছে হাওরে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



হাবিবুল কবির
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ হাওরে সেচের পানি তীব্র সঙ্কটে স্বপ্ন ভাঙছে কৃষকের। উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল মৌজার বিছনাঝাই, চেঙ্গাইয়া, সোনাখালী, কোনারছিড়ি, দাইড়পাড়, ফুলনলী, বিলপাড় নাফতেরগাঁও আলমপুর হাওরে প্রায় ২শ' ৫৪ হেক্টর বোরো জমি শুকিয়ে এখন কাঠ হয়ে গেছে। পানি সরবরাহ না থাকায় সদ্য রোপনকৃত বোরো জমির মাটি ফেটে গেছে।

সরজমিন গিয়ে জানা গেছে, মৌসুমের শুরুতে পান্ডারখাল মরাসুরমা নদী শুকিয়ে যাওয়ায় অন্তত ৮টি হাওরের কৃষি জমিতে পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কাজে আসছে না পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারের নিকটবর্তী পান্ডারখাল মরাসুরমা নদীর ওপর স্থাপিত সাহেবের গাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে সেচ প্রকল্পটিও। প্রতি বছর বোরো মৌসুমে ওই সেচ প্রকল্পের পানি দিয়েই ৮ হাওরে বোরো চাষাবাদ করেন এখানকার কৃষকরা। কয়েক বছর ধরে সেচ প্রকল্প সংশ্লিষ্টদের খামখেয়ালিপনা, পানি বন্টনে একতরফা নীতি এবং নানা অনিয়ম দুর্ণীতির কারণে বোরো আবাদের ভর মৌসুমে পানি সরবরাহ থেকে বঞ্চিত হন উপকারভোগী কৃষকরা। চলতি বছরও বোরো জমিতে সেচ দেওয়া নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বোরো চাষিদের সেচ চিন্তা এখন এই প্রকল্পের পানি। অথচ প্রকল্প সংশ্লিষ্টদের খামখেয়ালিতে পানি পাচ্ছে না কৃষকেরা।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বোরো মৌসুমে পানি সঙ্কট কাটিয়ে উঠতে গত বছর সাহেবের গাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সেচ প্রকল্পের আওতায় ২০ লাখ একান্ন হাজার টাকা সরকারি বরাদ্দ হয়। কিন্তু দেড় বছরেও নদী খননের কাজ শুরু করতে পারেননি সংশ্লিষ্টরা। উল্টো নদীতে পানি না থাকার অজুহাত দেখিয়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পদপদবী ধারীরা হাত পা গুটিয়ে বসে আছেন। এ দিকে কৃষকরা ধুঁকছেন পানি সঙ্কটে। এ বিষয়ে কৃষকরা বারবার স্থানীয় এলজিইডি অফিস কর্তৃপক্ষের দারস্থ হয়ে কোনো প্রতিকার পাচ্ছে না। সেচ প্রকল্প সংশ্লিষ্ট এলজিইডি অফিসের লোকজনও কৃষকদের সঙ্গে করছেন হঠকারিতা।

জীবন পুর গ্রামের কৃষক আবুল হোসেন বলেছেন, সাহেবের গাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে সেচ প্রকল্পের সঙ্গে জড়িতরা ইচ্ছে করেই কৃষকদের সঙ্গে তামাশা করে আসছে। তারা নিজের স্বার্থে শুরুতে পানি সংগ্রহ করে সঙ্কট তৈরি করে। এ ছাড়া প্রতি বছর নদী খননে লাখ লাখ টাকা বরাদ্দ এনে কাজের কাজ কিছুই করে না। এলজিইডি অফিসারের যোগসাজশে খননের নামে বরাদ্দের বেশির ভাগ টাকারই কাজ হয় না। এক বছরেরও বেশি সময় ধরে নদী খননের বরাদ্দ দেওয়া হলেও আজ অবধি খনন কাজ প্রসেসিংই করা হয়নি। এবার সঠিক সময়ে সেচের পানি না পাওয়ায় ফসলি জমি ফেটে যাচ্ছে।

একই গ্রামের কৃষক চানমিয়া জানান, সেচ প্রকল্পে পানির অসুবিধার কারণে ক্ষেতের ধানের চারা লাল হয়ে মরে যাচ্ছে । খনন না করায় যেখানে সেচ মেশিন স্থাপন করা হয়েছে ওই জায়গায় এখন পানি নেই, কিন্তু একই নদী উত্তর দিকে পর্যাপ্ত পানি রয়েছে সেখান থেকে পানি সরবরাহের কোন ব্যবস্থা করে দিচ্ছে না সংশ্লিষ্টরা। আর পানি সঙ্কটে চলতি বোরো মৌসুমে কয়েক শ হেক্টর বোরো ফসল বিনষ্ট হয়ে যাবে। কৃষকদের স্বপ্ন ভঙ্গ হবে এবার।

ভবানীপুর গ্রামের কৃষক আব্দুল ওয়াহাব জানান, এই সময়ে সেচ প্রকল্প থাকলেও সেচের পানি নাই। অথচ বোরো মৌসুমে শুরুর পূর্বেই কয়েক শ কৃষকের কাছ থেকে পানি বন্টন বাবদ বিঘা প্রতি ৮শ' টাকা করে নিয়েছে পানি ব্যবস্থা সমবায় সমিতির সংশ্লিষ্টরা। টাকা দিয়েও এখন পানি নেই।
তিনও বলেন, এ কারণে এ বছর ধানই হবে না হাওরে। এ দায়ভার কারা নেবে। আমরা এখন কার কাছে যাবো। যে দিকে পানি আছে ওই দিকেও ডিজেল অথবা বিদ্যুৎ মেশিনে পানি সরবরাহ করতে দেয়না সমিতির সংশ্লিষ্টরা।

সাহেবের গাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবুল খায়ের বলেছেন, পান্ডারখাল মরা সুরমা নদীর পানি শুকিয়ে গেছে। এ জন্য সঠিক সময়ে হাওরে পানি সরবরাহ করা যাচ্ছে না। নদী খননে গত বছর ২০ লাখ টাকার একটি প্রকল্প বরাদ্দ হয়েছে কিন্তু সময় সুযোগ এবং আমাদের সমিতির সেক্রেটারি মারা যাওয়ার কারণে তা বাস্তবায়ন করা বিলম্ব হচ্ছে। এবার প্রসেসিং করা হচ্ছে। খনন হয়ে গেলে আশা করছি পানি সঙ্কটের বিষয়টি আগামীতে সমাধান করা যাবে।

কৃষকদের এমন দুরাবস্থার দায় নিতে নারাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। তিনি বলেছেন সেচ প্রকল্পটি যেহেতু এলজিইডি অফিস সংশ্লিষ্ট, তো উনাদের কাছেই জানতে চাওয়া প্রয়োজন।

অন্যদিকে কৃষকদের দুরাবস্থা প্রতিকারে জানতে চাইলে উপজেলা এলজিইডি অফিসার আব্দুল হামিদ কে মুঠোফোনে বারবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী সঞ্চিত কুমার মন্ডল জানান, এই অঞ্চলে বোরো ধান যে পর্যায়ে রয়েছে তাতে পর্যাপ্ত পানির প্রয়োজন। আমরা সাহেবের গাঁও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের সঠিক সময়ে পানি সরবরাহের ব্যবস্থা করার চেষ্টা করছি।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ