
ঈদের কেনাকাটায় গিয়ে পকেটমারের শিকার ভুক্তভোগী, র্যাবের অভিযানে টাকা উদ্ধার ও আসামি গ্রেপ্তার
জেলা প্রতিনিধি,নীলফামারী
পঞ্চগড়ের বোদায় ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটমারের কবলে পড়েন হাবিবুর রহমান (৫০) নামে এক ভুক্তভোগী। এঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চোরকে গ্রেপ্তার করে র্যাব।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নীলফামারি র্যাব ১৩ কার্যালয়ে মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিল্পব কুমার গোম্বারী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত যুবক পঞ্চগড়ের বোদার চিটাগুড়ি এলাকার হেমায়েত আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ভুক্তভোগী পরিবারকে নিয়ে বাজারে ঈদের কেনাকাটা করতে যায়। এসময়ে তারা কাপড় দেখছিলেন হঠাৎ করে আনোয়ার হোসেন পিছন থেকে এসে তার পকেটে থাকা ১৩ হাজার টাকা চুরি করে। পরে ভুক্তভোগী পকেট থেকে টাকা বের করতে গিয়ে দেখেন টাকা চুরি হয়েছে।
এঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। এতে চোরকে দেখা যায় চোর পিছন থেকে পকেটে হাত দিয়ে টাকা বের করে নিচ্ছেন। পরে সেখানে উপস্থিত ভুক্তভোগীর মেয়ে মাথায় হাত দিয়ে চলে যায়। পরে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করেন এবং ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।




























