
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহসহ মধ্যনগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। এই ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, স্থানীয় একাধিক ব্যক্তি ও সচেতন মহল আসন্ন নির্বাচনে আব্দুল আলিমকে সমর্থন জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব নিশ্চিত করতে সঠিক প্রার্থী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়রা জানান, আব্দুল আলিম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার নেতৃত্বে মধ্যনগর উপজেলাকে আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ অঞ্চলে রূপান্তরের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর মতে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এসব ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। পাশাপাশি ন্যায়বিচার ও সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
এ প্রেক্ষাপটে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ আব্দুল আলিমকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান তিনি।




























